Suvendu Adhikari: এদিন ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে ঘরোয়া বৈঠক সারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
হাইলাইটস:
- ভবানীপুর বিধানসভার কিছু ওয়ার্ডে প্রাপ্ত ভোট প্রসঙ্গে খোঁজ নেন শুভেন্দু অধিকারী
- বুথ এজেন্টের কাছ থেকে ভোট নিয়ে বিস্তারিত জানতে চান শুভেন্দু অধিকারী
- এরপরই দলীয় কর্মীদের নিয়ে জরুরি বৈঠকে ডাকেন শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari: ইতিমধ্যেই রাজ্যে দু’দফায় মিটেছে ভোট গ্রহণ পর্ব। ৪ঠা মে হবে ভোট গণনা। তবে কলকাতার ভবানীপুরে ভোটপর্ব মিটে যাওয়ার পরও কমেনি রাজনৈতিক উত্তাপ। বৃহস্পতিবার রাতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে গিয়ে প্রায় চার ঘণ্টা বসে থাকার ঘটনার পরই ক্ষোভ প্রকাশ করেছিল পদ্ম শিবির।
We’re now on WhatsApp- Click to join
এবার এদিন দলীয় বৈঠকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করলেন, ভবানীপুর বিধানসভার শুধুমাত্র একটি ওয়ার্ডেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিড পাবেন। গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে ৭৪ নম্বর ওয়ার্ডের অরফ্যানগঞ্জ রোডের তিনি ভবানীপুর বিধানসভার নির্বাচনী কার্যালয়ে আসেন। সেখানেই ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে এক ঘরোয়া বৈঠক করেন বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
We’re now on Telegram- Click to join
বিজেপির সূত্রে খবর, গতকাল বিকেলের ওই বৈঠকে ভবানীপুর বিধানসভার ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, এবং ৮২ নম্বর ওয়ার্ডে প্রাপ্ত ভোট প্রসঙ্গে জানতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর মধ্যে কোন ওয়ার্ডের কোন বুথে কত ভোট পড়েছে, তা নিয়েই বুথ এজেন্টের কাছ থেকে বিস্তারিত জানতে চান তিনি।
"Let there be peace"
Suvendu Adhikari makes a fervent appeal ahead of counting day in Bengal pic.twitter.com/3fsgLuXwPx
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ (@iindrojit) May 1, 2026
এই ভবানীপুর বিধানসভায় মোট ১ লক্ষ ৩৯ হাজারের বেশি ভোটাররা ভোট দিয়েছেন বলেই কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কেবলমাত্র ৭৭ নম্বর ওয়ার্ড প্রসঙ্গেই কিছু জানতে চাননি শুভেন্দু অধিকারী বলেই খবর সূত্রের। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, শুধুমাত্র ওই ৭৭ নম্বর ওয়ার্ডেই ভোটের পরিমাণ কিংবা মার্জিন বাড়াতে পারবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুরের স্ট্রংরুমে এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির পরই সতর্ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল অর্থাৎ শুক্রবারই দলীয় কর্মীদেরকে জরুরি বৈঠকে ডাকেন তিনি। বৈঠক হয় অরফ্যানগঞ্জের দলীয় কার্যালয়ে। বিজেপি সূত্রের খবর, ভবানীপুর বিধানসভা এলাকায় শুভেন্দু শুক্রবার এই বৈঠক করেন ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সঙ্গে নিয়ে।
এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







