TMC counting strategy meeting: গণনার আগে কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মমতা-অভিষেক, কাউন্টিংয়ে কোন রণকৌশল তৃণমূলের?
তৃণমূল সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যজুড়ে স্ট্রংরুমের পরিস্থিতির উপর নজর রাখা থেকে শুরু করে কাউন্টিং ডে-র দিন কঠোর নজরদারি, সবটার উপরে এদিন মমতা-অভিষেকের কথা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
TMC counting strategy meeting: ৪ঠা মে গণনার শেষলগ্ন পর্যন্ত যাতে এজেন্টরা সজাগ থাকেন, কোনও পরিস্থিতি যেন তাদের টলাতে না পারে সে কথা বারবার তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে
হাইলাইটস:
- গতকাল গণনার আগে কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মমতা-অভিষেক
- আজ বিকাল ৪টে থেকে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড
- সূত্রের মারফত জানা যাচ্ছে, কাউন্টিং এজেন্টদের পাশাপাশি আজকের এই বৈঠকে জেলা নেতৃত্ব উপস্থিতি থাকতে পারেন বলে খবর
TMC counting strategy meeting: দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকের আগেই কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন দলের শীর্ষ নেতৃত্ব। এদিন দুপুরেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
We’re now on WhatsApp – Click to join
তৃণমূল সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যজুড়ে স্ট্রংরুমের পরিস্থিতির উপর নজর রাখা থেকে শুরু করে কাউন্টিং ডে-র দিন কঠোর নজরদারি, সবটার উপরে এদিন মমতা-অভিষেকের কথা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে আজ বিকাল ৪টে দিয়ে কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অভিষেক। তার আগে দলের সুপ্রিমোর থেকে কোনও নির্দিষ্ট নির্দেশ বা বার্তা আসে কিনা সেদিকে অবশ্যই তাকিয়ে রয়েছে তৃণমূল কর্মী-সমর্থকরা।
সূত্রের খবর, কাউন্টিং এজেন্টদের পাশাপাশি জেলা নেতৃত্বের অনেকেই আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিতি থাকতে পারেন বলে জানা যাচ্ছে। ৪ঠা মে গণনার শেষলগ্ন পর্যন্ত যাতে এজেন্টরা সজাগ থাকেন, কোনও পরিস্থিতি যেন তাদের টলাতে না পারে সে কথা বারবার তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে। তবে এর আগেও অবশ্য ভার্চুয়াল মিটিং করেছেন অভিষেক। কিন্তু ভোট গণনার আগে এটা যে একেবারে ‘লাস্ট মিনিট’ সাজেশন হতে চলেছে দলের সেকেন্ড ইন কমান্ডের তরফে তা বলাই যায়।
Read more:- স্ট্রংরুমের বাইরে স্লোগান যুদ্ধ! রাত ১২ টার পর গণনাকেন্দ্র ছাড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়!
আমরা মা-মাটি-মানুষের সরকার গঠন করছি।
জয় বাংলা! pic.twitter.com/igVP0FlM9G
— Mamata Banerjee (@MamataOfficial) April 30, 2026
প্রসঙ্গত, বাংলায় ভোট মিটতেই একাধিক জায়গায় এই মুহূর্তে হিংসার ছবি সামনে আসছে। এই অবস্থায় ভিডিও-এর মাধ্যমে দলের কর্মী-সমর্থকদের বড় বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল কর্মী-সমর্থকদের শান্ত এবং সংযত থাকতে বলেছেন। তিনি বলেন, “ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। এখন আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই।”
BJP and their compromised Election Commission have no idea who they are dealing with.
They have imported operatives from other states to swarm the area outside the Netaji Indoor Stadium, staging a media spectacle to mask their fear. We do not need to mobilize. At one command… pic.twitter.com/PHQk7K5fiQ
— All India Trinamool Congress (@AITCofficial) April 30, 2026
অন্যদিকে কলকাতার একাধিক জায়গায় স্ট্রংরুমের সামনে উত্তেজনার ছবিও সামনে এসেছে। মুখোমুখি সংঘাত দেখা গিয়েছে তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। যার ফলে আরও আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা বলয়।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







