Bangla News

America-Iran News: লেবাননে ইজরায়েলের একের পর এক মিসাইল হামলা, ‘যুদ্ধ’ ও ‘যুদ্ধবিরতি’ একই সঙ্গে চলতে পারে না”, হুঙ্কার ইরানের, হরমুজ প্রণালী ফের বন্ধ করল তেহরান

সূত্র মারফত জানা যাচ্ছে, ফের হরমুজ প্রণালী সম্পূর্ণ ভাবে বন্ধ করার কারণে বিভিন্ন দেশের তেলবাহী জাহাজগুলি হরমুজ অতিক্রম না করায় ফিরে যেতে বাধ্য হচ্ছে। এই জলপথের কাছে একাধিক দেশের জাহাজ তাদের পথ পরিবর্তন করেছে।

America-Iran News: যুদ্ধবিরতির পর‌ও লেবাননে ইজরায়েলের হামলা এখনও জারি রয়েছে, হরমুজ প্রণালী ফের বন্ধ করল তেহরান

হাইলাইটস:

  • ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা করার পরই, লেবাননে অন্যতম বড় বিমান হামলা চালালো ইসরায়েল
  • এবার ফের আরও একবার হরমুজ বন্ধ করে দিল ইরান
  • ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য জানিয়ে দেন, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি হিজবুল্লার ক্ষেত্রে প্রযোজ্য নয়

America-Iran News: ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিল। এর ফলে তেল ও গ্যাসবাহী জাহাজগুলো ফিরে যেতে বাধ্য হচ্ছে। স্বাভাবিকভাবেই ওই অঞ্চলে উত্তেজনা আরও একবার তীব্র হয়েছে।

We’re now on WhatsApp – Click to join

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

ওয়াশিংটনকে তেহরানের স্পষ্ট বার্তা, ‘যুদ্ধ’ ও ‘যুদ্ধবিরতি’ একই সঙ্গে চলতে পারে না, যে কোনও একটা বেছে নিতে হবে। ইরানের আরও অভিযোগ, যে ১০ দফা শর্তের ভিত্তিতে যুদ্ধবিরতি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মধ্যে তিন দফা ইতিমধ্যে লঙ্ঘিত হয়েছে। যুদ্ধবিরতির পর‌ও লেবাননে ইজরায়েলের হামলা এখনও জারি রয়েছে বলে স্পষ্ট অভিযোগ ইরানের। ইজরায়েল লেবাননে তাদের অন্যতম বড় বিমান হামলা চালায় বলে সূত্রের খবর। প্রায় ৫০টি যুদ্ধবিমান উড়িয়ে লেবাননে প্রায় ১০০টি টার্গেট ধ্বংস করা হয়। এমনকি ইরানে ড্রোন হামলার‌ও অভিযোগ উঠছে। এর পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও শর্তের খেলাপ হয়েছে বলে অভিযোগ ইরানের।

সূত্র মারফত জানা যাচ্ছে, ফের হরমুজ প্রণালী সম্পূর্ণ ভাবে বন্ধ করার কারণে বিভিন্ন দেশের তেলবাহী জাহাজগুলি হরমুজ অতিক্রম না করায় ফিরে যেতে বাধ্য হচ্ছে। এই জলপথের কাছে একাধিক দেশের জাহাজ তাদের পথ পরিবর্তন করেছে।

ইরানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। এদিকে, ইরানের এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের তরফে হরমুজ প্রণালী বন্ধ করাকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করা হয়েছে এবং তেহরানকে দ্রুত, অবিলম্বে ও নিরাপদভাবে এই জলপথ খুলে দেওয়ারও আর্জি জানানো হয়েছে।

Read more:- যুদ্ধবিরতিতে সম্মতি দিলেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ১০টি গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য জানিয়ে দেন, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি হিজবুল্লার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি নিশ্চিত করেন যে, লেবাননে ইজরায়েলের সামরিক অভিযান থামবে না। ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করার পরই, ইজরায়েল লেবাননে তাদের অন্যতম বড় বিমান হামলা চালায়। সুতরাং বলা যায়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এবার কোন দিকে মোড় সেটাই এখন দেখার বিষয়।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button