PM Modi-CMs Meeting: যুদ্ধ আবহে দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কী বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী?
জানা গিয়েছে যে, আজ সন্ধে ঠিক সাড়ে ছটা নাগাদ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি কতটা, সাপ্লাই চেইন, শক্তি সুরক্ষা এবং বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে করা হবে আলোচনা।
PM Modi-CMs Meeting: আজকে প্রধানমন্ত্রীর বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়, সেদিকেই নজর সকলের
হাইলাইটস:
- আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- আজ সন্ধে ৬.৩০টায় ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- সামনে কঠিন সময় আসছে বলে আগেই সতর্ক করেছেন প্রধানমন্ত্রী
PM Modi-CMs Meeting: আগেই দেশবাসীকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীদের সাথে জরুরি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ অর্থাৎ, ২৭শে মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব মুখ্যমন্ত্রীদের সাথে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটমুখী রাজ্যগুলি বাদে বাকি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ভোটমুখী রাজ্যের মুখ্যসচিবদের সাথে বৈঠক করা হবে আলাদাভাবে।
We’re now on WhatsApp- Click to join
জানা গিয়েছে যে, আজ সন্ধে ঠিক সাড়ে ছটা নাগাদ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি কতটা, সাপ্লাই চেইন, শক্তি সুরক্ষা এবং বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে করা হবে আলোচনা।
We’re now on Telegram- Click to join
সূত্রের খবর যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত রাজ্যগুলির মধ্যে সহযোগিতা এবং পরিকল্পনা করবেন। করোনাকালে যেমন সব রাজ্য মিলিতভাবে একসঙ্গে কাজ করেছিল, ‘টিম ইন্ডিয়া’ চিন্তাধারাকে মাথায় রেখেই এগিয়ে গিয়েছিল, সেই মতোই পশ্চিম এশিয়ার এই সংঘাত পরিস্থিতিতেও একসাথে কাজ করারই বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি যুদ্ধ আবহে দেশের স্থিতাবস্থা বজায় রাখতে এবং আকস্মিক পরিকল্পনা নিয়েও আজ আলোচনা হতে পারে।
PM Narendra Modi will interact with CMs tomorrow evening through video conferencing on the West Asia conflict to review preparedness and plans of states.
Meeting to focus on ensuring synergy of efforts in the spirit of ‘Team India’.#MiddleEastConflict #WestAsiaWar
— Dhruv Wadhwa (@dhruvwadhwa) March 26, 2026
এমনকি জানানো হয়েছে যে, যে রাজ্যগুলিতে ভোট আবহ রয়েছে, সেই রাজ্যগুলি অংশ নেবে না বৈঠকে। মডেল কোড অব কনডাক্ট অথবা আদর্শ আচরণবিধি চালু থাকায় বৈঠকে অংশ নেবে না এই রাজ্যগুলি। ক্যাবিনেট সেক্রেটারিয়েটের মাধ্যমে মুখ্যসচিবদের সাথে আলাদাভাবে বৈঠক করবেন তাদের সব পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে আপডেট দিতে।
Read More- ভরা পদ্মায় তলিয়ে গেল যাত্রিবোঝাই বাস! বাংলাদেশে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৬, বহু নিখোঁজ
প্রসঙ্গত, ইতিমধ্যে পাঁচ বন্ধুদেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। সেই বন্ধুদেশের তালিকায় আছে ভারতও। কিন্তু হরমুজ প্রণালী দিয়ে তৈল সরবরাহে আবার যে বাধা আসবে না, নতুন করে যে অশান্তি মাথাচাড়া দেবে না, তা নিয়ে একেবারে নিশ্চিন্ত হতে পারছেন না কেউই। তাই পশ্চিম এশিয়ার এহেন যুদ্ধকালীন পরিস্থিতি থেকে উদ্ভুত সঙ্কট মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্যগুলি, জানা গিয়েছে তারই খবরাখবর নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







