West Bengal Assembly Election 2026: ভোটের নির্ঘন্ট ঘোষণার দিনই বিরাট সিদ্ধান্ত নিল কমিশন! এবার রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিব পদে রদবদল
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হলেন দুষ্মন্ত নারিয়ালা। তিনি ছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব। সঙ্গে ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং কারা দফতরের অতিরিক্ত দায়িত্ব।
West Bengal Assembly Election 2026: বাংলার ভোটের নির্ঘন্ট ঘোষণার দিনই রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্র সচিব পদে বদল হয়ে কারা এলেন এই দায়িত্বে?
হাইলাইটস:
- ভোটের নির্ঘন্ট ঘোষণার দিনই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
- বদল করা হল রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের পদে
- রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্র সচিব পদে রদবদল হয়ে দায়িত্ব নিলেন কে?
West Bengal Assembly Election 2026: রবিবারই পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। রাজ্যে ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে নির্বাচনি আচরন বিধি। কমিশনের হাতে আইন-শৃঙ্খলার দায়িত্ব। আর রাজ্যের ভোটের নির্ঘন্ট ঘোষণার দিনই বিরাট সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বদল করা হল।
We’re now on WhatsApp- Click to join
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হলেন দুষ্মন্ত নারিয়ালা। তিনি ছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব। সঙ্গে ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং কারা দফতরের অতিরিক্ত দায়িত্ব। এবং নতুন স্বরাষ্ট্রসচিব হলেন সঙ্ঘমিত্রা ঘোষ। তিনি ছিলেন হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের সচিব। সোমবার দুপুর ৩টের মধ্যে তাঁরা নিজ নিজ তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।
We’re now on Telegram- Click to join
জানা গিয়েছে যে, সোমবার নব নিযুক্ত মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নবান্নে যোগ দিতে হবে। তারপর সঙ্ঘমিত্রা ঘোষএবং দুষ্মন্ত নারিয়ালার সাথে নির্বাচন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবে কমিশন।
BREAKING: West Bengal assembly election on
1 phase – 23 April
2nd phase – 29 AprilCounting on 4th May
— Ashish Singh (@AshishSinghKiJi) March 15, 2026
প্রসঙ্গত, এর আগে নন্দিনী চক্রবর্তী ছিলেন বাংলার মুখ্যসচিব পদে। আর স্বরাষ্ট্রসচিব পদে জগদীপ প্রসাদ মিনা ছিলেন। তাদের বদলে নয়া দুজন নির্বাচনের সময় দায়িত্বভার কেমন সামলান, সেটাই দেখার অপেক্ষা।
উল্লেখ্য, রবিবার বিকেল চারটেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে দুই দফায় ভোট হবে বিধানসভা নির্বাচন ২০২৬। একটি ২৩শে এপ্রিল এবং আরেকটি ২৯শে এপ্রিল। এবং এর গণনা হবে ৪ঠা মে। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, দুই দিনাজপুর, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায় ভোট হবে। আর দ্বিতীয় দফায় কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দুই চব্বিশ পরগণা, নদিয়ায় ভোট হবে।
এইরকম আরও নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







