food recipes

Pabda Macher Jhal: ছুটির দিনের লাঞ্চের মেনুতে রাখতে পারেন অনুষ্ঠান বাড়ির স্বাদের পাবদা মাছের ঝাল, রইল সম্পূর্ণ রেসিপি

গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার decoding₋bina আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন অনুষ্ঠান বাড়ির স্বাদের পাবদা মাছের ঝাল। এটি ছুটির দিনের লাঞ্চের মেনুতে রাখতে পারেন।

Pabda Macher Jhal: বাঙালির অতি প্রিয় রেসিপি পাবদা মাছের ঝাল বানিয়ে ফেলুন খুব সহজে

হাইলাইটস: 

  • গণেশ ব্র্যান্ড অয়েলের নতুন প্রজেক্ট সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল
  • গণেশ মার্কা সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার decoding₋bina বানালেন পাবদা মাছের ঝাল
  • সম্পূর্ণ রেসিপিটি জানতে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে

Pabda Macher Jhal: সম্প্রতি গণেশ ব্র্যান্ড অয়েল (Ganesh Brand Oil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। গণেশ মার্কা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে কলকাতার বিখ্যাত ইনফ্লুয়েন্সার decoding₋bina আজ অত্যন্ত যত্ন সহকারে বানালেন অনুষ্ঠান বাড়ির স্বাদের পাবদা মাছের ঝাল। এটি ছুটির দিনের লাঞ্চের মেনুতে রাখতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি প্রতিবেদনে বলা হয়েছে, ঝটপট দেখে নিন –

We’re now on WhatsApp – Click to join

পাবদা মাছের ঝাল তৈরির উপকরণগুলি হল:

• পাবদা মাছ

• গণেশ মার্কা সর্ষের তেল

• স্বাদ মতো নুন

• পোস্ত

• সাদা সর্ষে

• কালো সর্ষে

• কাঁচালঙ্কা

• কালো জিরে

• টমেটো পেস্ট

• গ্রেট করা আদা

• হলুদ গুঁড়ো

• লঙ্কা গুঁড়ো

• ধনেপাতা কুচি

পাবদা মাছের ঝাল তৈরির পদ্ধতি:

• প্রথমে পাবদা মাছগুলি ভালো করে ধুয়ে হলুদ গুঁড়ো, নুন এবং গণেশ মার্কা সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দিলেন।

• তারপর পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচালঙ্কা এবং পরিমান মতো জল দিয়ে মিক্সারে একটি পেস্ট বানিয়ে নিলেন।

• এরপর কড়াইয়ে গণেশ মার্কা সর্ষের গরম করে ওই তেলে অল্প নুন ছড়িয়ে ম্যারিনেট করা মাছগুলি ভালো করে ভেজে তুলে নিলেন।

• এবার ওই মাছ ভাজার তেলেই প্রথমে কালো জিরে ফোড়ন দিলেন।

• তারপর তাতে দিয়ে দিলেন গ্রেট করা আদা। এবার ভালো সেটি ভালো করে ভেজে দিয়ে দিলেন টমেটো পেস্ট।

• এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নিলেন।

Read more:- মালাই পেঁয়াজ খেয়েছেন কখনও? রেসিপিটি কীভাবে বানাবেন জেনে নিন বিস্তারিত

• এবার মশলা কষানো হয়ে গেলে সর্ষে-পোস্তর পেস্টটি দিয়ে দিলেন এবং ভালো করে নাড়াচাড়া করে পরিমান মতো জল দিয়ে দিলেন।

• তারপর গ্রেফি ফুটে উঠলে ভেজে রাখা মাছ, চেরা কাঁচালঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করতেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদের পাবদা মাছের ঝাল।

এই রকম নিত্য নতুন রেসিপি পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button