Entertainment

Sreelekha: অগ্নিমিত্রা পালের সঙ্গে হাসি মুখে ছবি পোস্ট শ্রীলেখা মিত্রর, সঙ্গে একটি লম্বা বার্তা! বামমনস্ক অভিনেত্রী কি তবে বিজেপিতে?

তাহলে আসুন প্রখমেই জেনে নেওয়া যাক অগ্নিমিত্রা পালের সাথে হঠাৎ কেন ছবি দিলেন শ্রীলেখা মিত্র। আসলে সরকারের তরফে পথপশুদের অর্থাৎ অ্যানিমাল লাভারদের নিয়ে একটি মিটিং ডাকা হয়েছিল এদিন।

Sreelekha: লাল থেকে কি এবার কমলায় শ্রীলেখা মিত্র? অগ্নিমিত্রা পালের সঙ্গে শ্রীলেখার ছবি উত্তেজনার পারদ চড়িয়েছে

হাইলাইটস:

  • সোমবারই শ্রীলেখাকে দেখা গেল অগ্নিমিত্রা পালের পাশে
  • যা দেখে রীতিমতো এদিন চক্ষু চরকগাছ হয়েছে নেটবাসীর
  • তাহলে কি হঠাৎই দল বদল করে চলে গেলেন অভিনেত্রী?

Sreelekha: এর আগে বহুবার বিজেপি সরকারের সমালোচনা করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যার মধ্যে অগ্নিমিত্রা পালও রয়েছেন। কিছু দিন আগেই রবীন্দ্র সরোবরে যখন সারমেয় প্রবেশ নিয়ে অগ্নিমিত্রা পাল জারি করেছিলেন নিষেধাজ্ঞা, তখনই তাঁর সমাজ মাধ্যমে কড়া সমালোচনা করেছিলেন শ্রীলেখা। তবে গতকাল অভিনেত্রী শ্রীলেখাকে দেখা গেল অগ্নিমিত্রা পালের পাশে। যা দেখে চক্ষুস্থির নেটপাড়ার। প্রশ্ন উঠছে যে, তাহলে কি আচমকাই দল বদল, লাল থেকে এবার কমলায়?

We’re now on Telegram- Click to join

তাহলে আসুন প্রখমেই জেনে নেওয়া যাক অগ্নিমিত্রা পালের সাথে হঠাৎ কেন ছবি দিলেন শ্রীলেখা মিত্র। আসলে সরকারের তরফে পথপশুদের অর্থাৎ অ্যানিমাল লাভারদের নিয়ে একটি মিটিং ডাকা হয়েছিল এদিন। আর সেখানেই হাজির ছিলেন পশুপ্রেমী শ্রীলেখা মিত্র।

We’re now on WhatsApp- Click to join

অগ্নিমিত্রা পালের পাশেই দেখা মিলেছে শ্রীলেখা মিত্রর। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘রাজ্যের সমস্ত অ্যানিমাল লাভারদের জন্য খুব শীঘ্রই একটি সুখবর আসতে চলেছে। আজ নগর উন্নয়ন মন্ত্রী শ্রীমতি অগ্নিমিত্রা পালের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল এই সংক্রান্তই। খুব শীঘ্রই সেই ভিডিওটি আপলোড করব এবং জানাব, কী বলেছেন তিনি এবং কী নিয়ে আলোচনা হয়েছে আমাদের।

Sreelekha

আপাতত থাকুক ছবিটা। আমাদের হাসিমুখই হয়তো এবার বলে দিচ্ছে— ভালো কিছু খুব শীঘ্রই আসছে। ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল রাইটস অ্যাক্টিভিস্ট ফ্রন্ট আমরা বিশ্বাস করি—রাজ্যের পথের প্রাণীদের জন্য আরও নিরাপদ, মানবিক এবং সম্মানজনক ভবিষ্যৎ আরও তৈরি করা সম্ভব। সংযুক্ত থাকুন, শীঘ্রই ভালো খবর আসছে।’

Read More- বিজেপির হয়ে প্রচারে সুকান্ত ৭.৫ লক্ষ এবং সায়ক নিয়েছিল ২.৫ লক্ষ টাকা, আর কার কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে? জেনে নিন

এদিকে এরপর অগ্নিমিত্রা পালের সাথে ছবি তোলার জন্য অনেকেই ট্রোল করেছেন শ্রীলেখা মিত্রকে। যার পাল্টা জবাব দিয়ে অভিনেত্রী আবার পোস্ট করেন, ‘আমার আগের পোস্টটি দেখে যাঁদের মনে হচ্ছে যে, হয়তো আমি আদর্শচ্যুত হয়ে গেলাম— আমার আন্তরিক সহানুভূতি রইল তাঁদের প্রতি। আর যাঁরা ভাবছেন যে, দল বদলদের তালিকায় কোনও একদিন দেখতে পাবেন শ্রীলেখা মিত্রের নামটাও…. তাদেরকে কিই বা বলি… ভাবুন, আর ভাবনা তো ট্যাক্স ফ্রি। তবুও বলি, সেই স্যাটিসফেকশন আপনাদের কাউকেই দেওয়ার আমার কোনও ইচ্ছা নেই। আমি কোথায় দাঁড়াব, সেটা ঠিক করে আমার বিবেক— কোনও গোষ্ঠী, কোনও দল কিংবা কারও অনুমোদন নয়।’

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button