Pakistan-Afghanistan Conflict: আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল পাকিস্তান! কান্দাহার, কাবুলের পর এবার সীমান্তে চললো ভারী গোলাবর্ষণ
পাক প্রতিরক্ষামন্ত্রী খ্বজা আসিফ শুক্রবার অর্থাৎ আজ সকালে জানালেন আফগানিস্তানের তালিবান সরকারের বিরুদ্ধে তারা সরাসরি যুদ্ধ ঘোষণ করছে৷ এর পাশাপাশি, আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার-সহ একাধিক জায়গায় হামলা চালাচ্ছে পাক সেনা৷ সেই সঙ্গে চলছে বোমাবাজি, বিমানহানা৷
Pakistan-Afghanistan Conflict: আফগানিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে যুদ্ধ ঘোষণা করার কথা জানান পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বজা আসিফ
হাইলাইটস:
- গত কয়েক মাস ধরেই চলছিল সামারিক সংঘর্ষ
- গতকাল রাতেও পাকিস্তানে হামলা চালিয়েছিল আফগানিস্তান
- আজ পড়শি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল পাকিস্তান
Pakistan-Afghanistan Conflict: এতদিন ধরে শুধুমাত্র সীমান্ত সংঘর্ষ হিসাবেই উল্লেখ করা হচ্ছিল পাক-আফগান সামরিক পরিস্থিতি৷ তবে এবার জানা যাচ্ছে, সরাসরি ‘যুদ্ধ’ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান৷ পাক প্রতিরক্ষামন্ত্রী খ্বজা আসিফ শুক্রবার অর্থাৎ আজ সকালে জানালেন আফগানিস্তানের তালিবান সরকারের বিরুদ্ধে তারা সরাসরি যুদ্ধ ঘোষণ করছে৷ এর পাশাপাশি, আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার-সহ একাধিক জায়গায় হামলা চালাচ্ছে পাক সেনা৷ সেই সঙ্গে চলছে বোমাবাজি, বিমানহানা৷ এই মুহূর্তে আফগানিস্তানের কান্দাহার, কাবুল, পাকতিয়ার মতো শহরগুলিকে ‘মেন টার্গেট’ করছে পাকিস্তান৷ তবে পর পর পাক বিমানহানার পরে পিছিয়ে নেই তালিবানও৷
We’re now on WhatsApp – Click to join
গত ২২শে ফেব্রুয়ারি ফের আফগান সীমান্তে বিমান হামলা চালায় পাকিস্তান৷ তার ঠিক ৪ দিন পরে অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি পাল্টা আফগান হামলায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল পাকিস্তান৷ বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আফগানিস্তানের ইস্টার্ন আর্মি কর্পস একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে নিশ্চিত করেছে যে, তাদের বাহিনী পাকিস্তানি ভূখণ্ডে আক্রমণ শুরু করে দিয়েছে।
🇵🇰🇦🇫 Pakistan’s Defense Minister has stated that “open war” is now underway between Pakistan and Afghanistan.
And "Dama Dum Mast Qalandar" ,wtf ,who the hell declares war like this 😆 pic.twitter.com/a13qO1u6jh— ConflictX (@ConflictXtweets) February 27, 2026
আফগানিস্তানের নাঙ্গারহার এবং পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে৷ এরপর সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে যুদ্ধ ঘোষণা করার কথা জানান পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বজা আসিফ।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, ‘আমাদের সহ্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছে৷ এখন ওদের আর আমাদের মধ্যে সরাসরি যুদ্ধ হবে।’
সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, গতকাল রাতেই কাবুল এবং কান্দাহারের আকাশে বিমানহানা চালায় পাক সেনা৷ একাধিক জায়গা থেকে ভারী বিস্ফোরণের শব্দ পর্যন্ত শোনা যায়৷ তারপরে প্রায় দু’ঘণ্টা ধরে চলে দু’পক্ষের মধ্যে গোলাগুলি৷ তালিবানের তরফে পাক বিমানহানার কথা স্বীকার করলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি৷ তবে পাকিস্তানের দাবি তারা ১৩৩ জন আফগান যোদ্ধাকে খতম করেছে৷ এদিকে পাল্টা আফগানিস্তানের দাবি, এই সংঘর্ষে ৫৫ জন পাক সেনা মারা গিয়েছে৷
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







