Bangla News

West Bengal Weather Update: বসন্তে বর্ষণের সম্ভাবনা! সোম আর মঙ্গলে বঙ্গের কোন কোন জেলায় হবে বৃষ্টিপাত?

একদিকে পর পর পশ্চিমী ঝঞ্ঝা, আর অন্যদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে ওড়িশা এবং বাংলা সংলগ্ন উপকূলে। আংশিক মেঘলা আকাশের রয়েছে সম্ভাবনা।

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলা এবং উত্তরবঙ্গে তিন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা

হাইলাইটস:

  • ইতিমধ্যেই দিনে কমে গিয়েছে ক্রমশ শীতের অনুভূতি
  • এবার তাপমাত্রা বাড়তে পারে বলেই ইঙ্গিত দিল IMD
  • রাজ্যের কোথায় কোথায় হবে বৃষ্টি? জেনে নিন বিশদ

West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। দক্ষিণবঙ্গের চার এবং উত্তরবঙ্গে তিন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৩ এবং ২৪শে ফেব্রুয়ারি সোমবার আর মঙ্গলবার হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার মতো ওড়িশা উপকূল সংলগ্ন জেলাতে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন।

We’re now on WhatsApp- Click to join

একদিকে পর পর পশ্চিমী ঝঞ্ঝা, আর অন্যদিকে, দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে ওড়িশা এবং বাংলা সংলগ্ন উপকূলে। আংশিক মেঘলা আকাশের রয়েছে সম্ভাবনা। আগামী দু-দিনে তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি সেলসিয়াস।

We’re now on Telegram- Click to join

দক্ষিণবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। সকাল এবং রাতে ক্রমশ উধাও শীতের আমেজ। ইতিমধ্যেই কমে গিয়েছে দিনেরবেলা শীতের অনুভূতি। ধীরে ধীরে আরও বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উইকেন্ডে ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা পেরোবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।

শহর কলকাতায় আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। ইতিমধ্যেই দিনের তাপমাত্রা পার হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে চলে গেলেও রাতের তাপমাত্রা রয়েছে স্বাভাবিকই।

আপাতত আবহাওয়া শুষ্ক। আংশিক মেঘলা আকাশ থাকলেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। সকালে হালকা কুয়াশা এবং শিশির থাকবে। রাত ও সকালে কমছে হালকা শীতের অনুভূতি। দিনে শীতের আমেজ এবার উধাও। এবার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। সপ্তাহের শেষ দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। কলকাতায় আজ, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রাই।

Read More- দক্ষিণবঙ্গে বাড়ছে পারদ! কবে থেকে পুরোপুরি বিদায় নেবে শীত? আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

গতকাল, কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা হল ৪০ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা বজায় থাকবে ২০ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই।

এইরকম আরও আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button