Bangla News

Yuba Sathi Scheme Update: প্রথম দিনেই দারুণ সাড়া ফেলল যুবসাথী, একদিনে কত আবেদন জমা পড়ল যুবসাথীর? সংখ্যা শুনলে অবাক হবেন

গতকাল থেকেই এই স্বনির্ভর বাংলা শিবিরের মাধ্যমে যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তির আবেদন জমা ইতিমধ্যেই নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার৷ যুবসাথী প্রকল্প ছাড়াও এই শিবির থেকে ভূমিহীন কৃষি শ্রমিকদের আর্থিক সহায়তা, লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষি ক্ষেত্রে বিদ্যুতের বিল মকুবের জন্যও করা যাচ্ছে আবেদন৷

Yuba Sathi Scheme Update: প্রথম দিনেই ছক্কা হাঁকাল মুখ্যমন্ত্রীর যুবসাথী! এপ্রিল মাস থেকেই এবার ব্যাঙ্কে ঢুকবে টাকা

হাইলাইটস:

  • এই স্বনির্ভর বাংলা শিবির চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত
  • প্রথম দিনেই ব্যাপক পরিমাণ সাড়া পড়েছে যুবসাথী প্রকল্পের
  • একদিনে যুবসাথীর কত আবেদন জমা পড়েছে? বিশদ জানুন

Yuba Sathi Scheme Update: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে নয়া প্রকল্প ‘যুবসাথী’ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে যে যুবসাথী দুর্দান্ত সাড়া ফেলছে, তা প্রমাণিত হল স্বনির্ভর বাংলা শিবিরের প্রথম দিনেই৷

We’re now on WhatsApp- Click to join

গতকাল থেকেই এই স্বনির্ভর বাংলা শিবিরের মাধ্যমে যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তির আবেদন জমা ইতিমধ্যেই নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার৷ যুবসাথী প্রকল্প ছাড়াও এই শিবির থেকে ভূমিহীন কৃষি শ্রমিকদের আর্থিক সহায়তা, লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষি ক্ষেত্রে বিদ্যুতের বিল মকুবের জন্যও করা যাচ্ছে আবেদন৷ জেলায় জেলায় প্রথম দিনই ‘যুব সাথী’র ফর্ম তুলতে লম্বা লাইন। উপচে পড়ছে ভিড়। ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক এবং যুবতীদের মিলবে টাকা। সেই মতোই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ক্যাম্প। সেখানেই ফর্ম দেওয়া এবং জমা নেওয়া হবে। আপাতত অনলাইনে ফর্ম দেওয়া এবং নেওয়ার কোনও ব্যবস্থা নেই।

We’re now on Telegram- Click to join

যদিও প্রত্যাশিতভাবেই যুবসাথীর জন্য শিবিরের প্রথম দিনে জমা পড়ল সবথেকে বেশি আবেদন৷ সূত্রের খবর, স্বনির্ভর বাংলা শিবিরের প্রথম দিনই জমা পড়েছে চারটি প্রকল্প মিলিয়ে মোট ৬ লক্ষেরও বেশি আবেনপত্র৷ তার মধ্যেই ৯০ শতাংশেরও বেশি আবেদন কেবলমাত্র যুবসাথী প্রকল্পের জন্যই জমা পড়েছে বলে খবর নবান্ন সূত্রে৷ অর্থাৎ, শিবিরের প্রথম দিনই যুবসাথী প্রকল্পের জন্য প্রায় ৫ লক্ষ আবেদন জমা পড়ে গিয়েছে৷

রেজিস্ট্রেশনের পর্বের পর ফর্ম যাচাই করা হবে। তারপরেই এপ্রিলের ১ তারিখ থেকে ঢুকবে টাকা।

যুবসাথী প্রকল্পে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা করবে পশ্চিমবঙ্গ সরকার৷ আগামী এপ্রিল মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়তে শুরু করবে বলেই জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Read More- পশ্চিমবঙ্গে এসআইআর-এর ৭ কর্মকর্তাকে বরখাস্ত করল নির্বাচন কমিশন, কি কারণে এহেন তড়িঘড়ি সিদ্ধান্ত নিল কমিশন?

আগামী কয়েকদিনে এই আবেদনকারীর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button