Entertainment

Sonam Kapoor Baby Shower: বেবি বাম্পে স্পষ্ট রাজকীয় আভা, সোনমের সাধের অনুষ্ঠানে চড়ল গ্ল্যামারের পারদ, কেমন ছিল অভিনেত্রীর লুক?

সাধের অনুষ্ঠানের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন অফ-হোয়াইট বা হালকা ক্রিম রঙের একটি ডিজাইনার পোশাক। লেহেঙ্গা স্টাইলের সেই পোশাকে ছিল সূক্ষ্ম ফ্লোরাল এমব্রয়ডারির কাজ। এর সাথে অভিনেত্রী স্টাইল করেছেন ভারী কুন্দনের হার, কানের দুল, লাল লিপস্টিক আর কপালে লাল টিপ, যা সোনমের লুকে যোগ করেছিল সাবেকিয়ানার ছোঁয়া।

Sonam Kapoor Baby Shower: মুম্বইতে ধুমধাম করে আয়োজিত হল সোনমের সাধের অনুষ্ঠান

হাইলাইটস:

  • ৪০-এ দ্বিতীয়বার মা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তার সাধের কিছু ছবি
  • সোনমের সাধের আয়োজনে ছিল আভিজাত্যের ছাপ এবং রাজকীয় আমেজ

Sonam Kapoor Baby Shower: ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউডের অন্যতম ‘ফ্যাশনিস্তা’ অভিনেত্রী সোনম কাপুর। বর্তমানে মাতৃত্বকালীন প্রতিটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন তিনি। সম্প্রতি লন্ডনের পর মুম্বইতেও ধুমধাম করে আয়োজিত হল সোনমের সাধের অনুষ্ঠান।

We’re now on WhatsApp – Click to join

সেই বিশেষ দিনের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে শেয়ার করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হল। মাতৃত্বের আভা আর সোনমের চিরাচরিত আভিজাত্য, দুইয়ে মিলে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছিল সাধের অনুষ্ঠান জুড়ে।

সাধের অনুষ্ঠানের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন অফ-হোয়াইট বা হালকা ক্রিম রঙের একটি ডিজাইনার পোশাক। লেহেঙ্গা স্টাইলের সেই পোশাকে ছিল সূক্ষ্ম ফ্লোরাল এমব্রয়ডারির কাজ। এর সাথে অভিনেত্রী স্টাইল করেছেন ভারী কুন্দনের হার, কানের দুল, লাল লিপস্টিক আর কপালে লাল টিপ, যা সোনমের লুকে যোগ করেছিল সাবেকিয়ানার ছোঁয়া।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলির মধ্যে ভক্তদের মন কেড়েছে স্বামী আনন্দ আহুজার সঙ্গে সোনমের আদুরে মুহূর্তগুলি। তাদের চোখে-মুখেও উপচে পড়ছে নতুন অতিথি আসার আনন্দ। অভিনেত্রীকে তার ‘বেবি বাম্প’ ফ্লন্ট করতেও দেখা গেছে।

এদিকে সোনমের সাধের আয়োজনে ছিল আভিজাত্যের ছাপ এবং রাজকীয় আমেজ। বলিউডের বেশ কিছু তারকা বন্ধুও এদিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রতিটি কোণে প্রতিবারের মতো এবারেও সোনমের ব্যক্তিত্ব আর স্টাইল স্টেটমেন্টের পরিচয় পাওয়া গেছে।

Read more:- সাদা পোশাকে সোনম কাপুর তার বেবি বাম্প শো করতে ব্যস্ত, গর্ভাবস্থার উজ্জ্বলতা স্পষ্ট, ছবিগুলি দেখে চোখ ফেরানো কঠিন

এর আগে ২০২২ সালে প্রথম পুত্রসন্তান বায়ুর জন্ম দিয়েছিলেন সোনম। ছেলের বয়স তিন পেরোতেই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার এই যাত্রাকে চুটিয়ে উপভোগ করছেন অনিল-কন্যা। মা হওয়ার আগে অভিনেত্রীর এই হাসিখুশি চেহারা দেখে অনুরাগীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button