Bangla News

Mamata Banerjee-Budget 2026: মুখ্যমন্ত্রীর তৃতীয় সরকারের শেষ বাজেটে কী কী চমক থাকবে? ভোটের আগেই নজরে লক্ষ্মীর ভান্ডার এবং ডিএ-র আশায় কর্মচারীমহল

গত লোকসভা ভোটের আগে এই প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধি করেছিল সরকার। এখন এই প্রকল্পে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা পান মাসে ১০০০ টাকা। তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পান প্রতি মাসে ১,২০০ টাকা করে।

Mamata Banerjee-Budget 2026: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারের শেষ বাজেটে কী থাকবে? তা নিয়ে কৌতূহলের পারদ এবার তুঙ্গে

হাইলাইটস:

  • আজ পেশ হচ্ছে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ বাজেট
  • অন্তর্বর্তীকালীন বাজেট পেশের কয়েক সপ্তাহের মধ্যেই এ বছর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে
  • আর এই আবহে নজরে রয়েছে লক্ষ্মীর ভান্ডার এবং ডিএ-সহ বিভিন্ন প্রকল্প

Mamata Banerjee-Budget 2026: সামনেই বিধানসভা ভোট। তবে তার আগেই আজ রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্টস) পেশ করবে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভোটের আগের বাজেটে কী কী চমক রাখবে সরকার, তা নিয়েই রয়েছে কৌতূহল। সবচেয়ে বেশি আলোচনা অবশ্যই ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে। এই প্রকল্প ছিল ২০২১ সালের বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি। জয়ের পরে তা পূরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

We’re now on WhatsApp- Click to join

গত লোকসভা ভোটের আগে এই প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধি করেছিল সরকার। এখন এই প্রকল্পে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা পান মাসে ১০০০ টাকা। তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পান প্রতি মাসে ১,২০০ টাকা করে। বিধানসভা ভোটের আগেই কি বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা?

We’re now on Telegram- Click to join

এছাড়া দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হল সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA)। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে আজই রায় ঘোষণা হবে সুপ্রিম কোর্টে।

Mamata Banerjee-Budget 2026 Photo

তবে নবান্নের একটি সূত্রের দাবি, রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে সামনে রেখেই বাংলার সব আর্থ-সামাজিক পরিস্থিতি চাঙ্গা করার লক্ষ্যেই বাজেট সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে রাস্তাঘাটের কাজ ও কর্মসংস্থান বৃদ্ধিতে দেওয়া হয়েছে জোর। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের সার্বিক বাজেট বরাদ্দ ৭ থেকে ৮ শতাংশ বৃদ্ধি হতে পারে বলেই। এছাড়াও সামাজিক সুরক্ষা প্রদানের সাথে জড়িত অস্থায়ী কর্মীদের জন্যও এবার বেশ কিছু সুবিধা দেওয়ার চিন্তাভাবনা রাজ্যের রয়েছে বলেই ওই সূ্ত্রের দাবি। এর মধ্যে রয়েছে আশাকর্মীদের বেতনবৃদ্ধি-সহ নানান বিষয়। সিভিক ভলান্টিয়ারদের জন্য এবার কোনও ঘোষণা হয় কি না, তা নিয়েও রয়েছে বেশ কৌতূহল। কারণ পুলিশের সহকারী এই বাহিনী শাসকদলের কাছে ‘গুরুত্বপূর্ণ’ রাজনৈতিকভাবেও।

Read More- ঐতিহাসিক ঘটনা! আজ SIR মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী উকিল মমতা বন্দ্যোপাধ্যায়!

আজ দুপুর সাড়ে ১২টায় রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় বক্তৃতা দেবেন বাজেট নিয়ে। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে মন্ত্রিসভার বিশেষ বৈঠক আয়োজিত হবে। সেই বৈঠকেই মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে রাজ্য বাজেটকে অনুমোদন দিলে তা এবার বিধানসভায় পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button