Bangla News

Mamata Banerjee in Supreme Court: ঐতিহাসিক সওয়াল মুখ্যমন্ত্রীর, বাংলায় SIR নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে পারে শীর্ষ আদালত!

খবর সূত্রের, আগামী সোমবার ফের শুনানিতে যোগ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে। সেক্ষেত্রে আগামী রবিবার আবারও মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসতে পারেন।

Mamata Banerjee in Supreme Court: সুপ্রিম কোর্টে সোমবার আরও কোন বড় চমক দেখাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

হাইলাইটস:

  • ফের সোমবার সুপ্রিম শুনানিতে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে দরকার হলে বাড়তে পারে SIR-এর সময়সীমাও
  • সোমবার ফের এই শুনানিতে হাজির থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী

Mamata Banerjee in Supreme Court: নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের সংক্রান্ত মামলায় গতকাল সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে এবার নোটিস জারি করেছে শীর্ষ আদালত। আগামী সোমবার ফের মামলাটির শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

We’re now on WhatsApp- Click to join

খবর সূত্রের, আগামী সোমবার ফের শুনানিতে যোগ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে। সেক্ষেত্রে আগামী রবিবার আবারও মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসতে পারেন। কমিশনকে নোটিস জারি করে সুপ্রিম কোর্ট বলেছে, বানানের ছোটখাটো ভুলে কারও নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে কমিশনকে। শুনানির নোটিস ভোটারদের ধরানোর সময় আরও সংবেদনশীল হতে হবে কমিশনের আধিকারিকদের।

We’re now on Telegram- Click to join

এদিনের শুনানির পর যদি সুপ্রিম কোর্ট মনে করে তাহলে বাংলায় এসআইআরের সময়সীমা বাড়তে পারে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের এমনটাই পর্যবেক্ষণ। সর্বোচ্চ আদালতে এবার সর্বোচ্চ লড়াই। ইতিহাসে এই প্রথমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল। দেশের ইতিহাসেও এই প্রথমবার, সুপ্রিম কোর্টেও কোনও মুখ্যমন্ত্রীর এই প্রথম সওয়াল।

শুনানির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ মিনিট বলার জন্য সময় চান। এরপর প্রধান বিচারপতি বলেন, “শুধু ৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, তাতে কোনও অসুবিধা নেই।” তারপর মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর আদালতের প্রধান বিচারপতি বলেন, “দরকার হলে সময় বাড়াব, দেখছি।

Read More- ঐতিহাসিক ঘটনা! আজ SIR মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী উকিল মমতা বন্দ্যোপাধ্যায়!

সোমবার আবার হবে শুনানি। যে কারণে তিনি এসেছিলেন বাংলার মানুষের হয়ে, অনেকটাই বলেছেন। যদি সোমবার আসেন, বাকিটা পরেরদিন বলতে পারেন। সবচেয়ে বড় কথা হল, উনি বাংলার মানুষের হয়ে বলতে পারলেন।”

মুখ্যমন্ত্রীর সওয়াল জবাব শেষে যখন আদালত থেকে তিনি বেরোচ্ছেন, সেই সময় উপচে পড়া ভিড় বাইরে। মুখ্যমন্ত্রীর হাতে ছিল কাগজপত্র। সেই অবস্থাতেই সকলকে নমস্কার জানাতে জানাতে বেরিয়ে আসেন। গাড়িতে ওঠার আগেও তাঁকে ঘিরে ধরেন চারিদিক থেকে সকলে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button