Bangla News

Mamata Banerjee: ঐতিহাসিক ঘটনা! আজ SIR মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী উকিল মমতা বন্দ্যোপাধ্যায়!

১৯৮৪ সালে কুমারগঞ্জে এক স্কুলের হেড মাস্টারমশাই খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়। যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলায় আন্দোলন করা হয়েছিল।

Mamata Banerjee: আজ সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এন্ট্রি পাস বাংলার মুখ্যমন্ত্রীর নামে

 

হাইলাইটস:

  • আজ রাজ্যের এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে
  • শুনানির তালিকায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাও
  • এছাড়া তৃণমূলের অন্য মামলাগুলিরও কথা রয়েছে শুনানি হওয়ার

Mamata Banerjee: দেশের ইতিহাসে এই প্রথমবার। আজ বুধবার, এসআইআর মামলায় আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! যদিও তৃণমূলনেত্রী হিসাবে এর আগে বেশ কয়েকবার তাঁকে সওয়াল করতে দেখা গিয়েছে আদালতে। তিনি কলকাতা এবং বালুরঘাটে আদালতে সওয়াল করেছেন। তবে আইনজীবী আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল ঘিরে সকলের নজর রয়েছে ঐদিকেই।

We’re now on WhatsApp- Click to join

অতীতেও বিরোধী নেত্রী হিসাবে আদালতে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

১৯৮৪ সালে কুমারগঞ্জে এক স্কুলের হেড মাস্টারমশাই খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়। যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলায় আন্দোলন করা হয়েছিল। সেই আন্দোলনে গ্রেফতার করা হয় একাধিক যুব কংগ্রেস কর্মীকে। সেই সময় আদালতে সওয়াল করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় রাজ্য মন্ত্রীসভায়।

We’re now on Telegram- Click to join

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শঙ্কর চক্রবর্তী সেদিনের ঘটনা প্রসঙ্গে বলেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন আমাকে মুভ করতে। তারপর তিনি নিজে আমার সাথে আদালতে যান। আমাকে বলেন, শঙ্কর দা একটা কালো গাউন এনে দিন আমাকে। খানিকটা অবাক হয়েছিলাম আমি। তারপর আমাকে তিনি বলেন, আইনজীবী হিসাবে উনি ডিগ্রি অর্জন করেছেন। এরপর জোর সওয়াল শুরু করেন আদালতে আইনজীবী শঙ্কর চক্রবর্তীকে নিয়ে। শেষমেষ গ্রেফতার হওয়া যুব কংগ্রেস কর্মীদের জামিন দেয় আদালত।’’

অপর একটি ঘটনা নিয়েও আলোচনা জোরদার হয়। ১৯৯৩ সালের ২১শে জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র মিথ্যা মামলায় ৪০ জন যুব কংগ্রেস কর্মীকে ফাঁসিয়ে গ্রেফতার করার অভিযোগ ওঠে। ১৯৯৬ সালে ৯ই জুলাই সেই মামলায় ব্যাঙ্কশাল কোর্টের ৬ নম্বর চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে সওয়াল করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে আইন পাশ করেন।

Read More- ‘আমাদেরকে অপমান করা হয়েছে’, দিল্লিতে কমিশনের সাথে বৈঠক বয়কট মুখ্যমন্ত্রীর!

আজ, বুধবার শুনানির আগে থেকেই সমাজ মাধ্যমে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের প্রায় সমস্ত সমাজ মাধ্যমের হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছেএকটি গ্রাফিক্স ইমেজ। তাতে দেখা গিয়েছে, কালো রোব পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি বেড়ে উঠছেন মুখ্যমন্ত্রী উকিল মমতা বন্দ্যোপাধ্যায়। নীচে লেখা রয়েছে, ‘সুপ্রিম কোর্টে এসআইআর-কে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করবেন’।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button