India-US Trade Deal: দীর্ঘ অপেক্ষার অবসান! সম্পন্ন হল ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি, শুল্কের ক্ষেত্রে এবার বিরাট ছাড়
ডোনাল্ড ট্রাম্প এদিন তাঁর সমাজ মাধ্যমে এক পোস্টে দাবি করেন, এই চুক্তি কার্যকর হলে আমেরিকা থেকে ভারত বিপুল পরিমাণ পণ্য আমদানি করবে, যার মূল্য ছাড়িয়ে যেতে পারে ৫০ হাজার কোটি ডলার (প্রায় ৪৫ লক্ষ কোটি টাকা)।
India-US Trade Deal: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে সায়! তবে কী কাটছে শুল্কে জট? এদিন কী জানালেন ট্রাম্প?
হাইলাইটস:
- ইতিমধ্যেই বাণিজ্যচুক্তি চূড়ান্ত ভারত-আমেরিকার
- একটি দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তিতে সম্মত মার্কিন-ভারত
- এই দুই দেশের মধ্যে কমবে এবার শুল্কের বোঝা
India-US Trade Deal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনিক আলোচনার পরই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সম্পর্কে এদিন একটি বড়সড় ঘোষণা করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতীয় সময় অনুযায়ী গতকাল রাতে জানান, প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় ভারতীয় পণ্যের উপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক আমেরিকা কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনতে এবার সম্মত হয়েছে। দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা প্রশমনে এই সিদ্ধান্তকে এবার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
We’re now on WhatsApp- Click to join
সম্পন্ন হল ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি, শুল্কে মিলল বড়সড় ছাড়
ডোনাল্ড ট্রাম্প এদিন তাঁর সমাজ মাধ্যমে এক পোস্টে দাবি করেন, এই চুক্তি কার্যকর হলে আমেরিকা থেকে ভারত বিপুল পরিমাণ পণ্য আমদানি করবে, যার মূল্য ছাড়িয়ে যেতে পারে ৫০ হাজার কোটি ডলার (প্রায় ৪৫ লক্ষ কোটি টাকা)।
Modiji has undoubtedly given many firsts to India. Learning from Trump’s X account about how India will not buy Russian oil & details of US India trade deal (before any Indian announcement) is certainly a first. Jai Modiji pic.twitter.com/Yt44xgcVeA
— Mahua Moitra (@MahuaMoitra) February 2, 2026
প্রযুক্তি, জ্বালানি এবং কৃষি পণ্য এই বাণিজ্যের মূল খাত হবে বলেই উল্লেখ করেন তিনি। এছাড়াও, শোনা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে রাশিয়া থেকে প্রধানমন্ত্রী মোদী তেল আমদানি কমিয়ে আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে তেল কেনায় এবার সম্মত হয়েছেন, এই বিষয়ে যদিও ভারতের তরফে এখনও কোনো সরকারি নিশ্চয়তা আপাতত দেওয়া হয়নি।
We’re now on Telegram- Click to join
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরই প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা এক বার্তায় বলা হয়, শুল্ক হ্রাসের সিদ্ধান্তে আনন্দিত ভারতবাসী। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি এবং গণতন্ত্রের মধ্যে তিনি এই সহযোগিতাকে সাধারণ মানুষের জন্য কল্যাণকর হিসেবেই এদিন আখ্যায়িত করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি ট্রাম্পের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এই সম্পর্ককে তিনি নিয়ে যেতে চান নতুন এক উচ্চতায়।
তবে, বিশ্লেষকদের একাংশের মতে, এই উন্নতি সত্ত্বেও একটি বিরাট অনিশ্চয়তা যেন রয়েই গেছে। রাশিয়া থেকে তেল আমদানির কারণে এখনও বহাল রয়েছে ভারতীয় পণ্যের উপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা শুল্ক। এই বিষয়ে ট্রাম্প কোনো স্পষ্ট অবস্থান নেননি, যা চুক্তির সার্বিক প্রভাবের ওপর একটি বড়সড় প্রশ্ন রেখে দিয়েছে। এই জটিল ইস্যুর চূড়ান্ত সমাধান নির্ধারণ করবে ভবিষ্যত আলোচনাই।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







