Bangla News

Sheikh Hasina: বাংলাদেশের ভোটের আগেই ভারত থেকে শোনানো হল শেখ হাসিনার অডিও বার্তা! কী বলেছেন শেখ হাসিনা?

দিল্লির ফরেন জার্নালিস্ট সাউথ এশিয়া প্রেস ক্লাবের তরফে ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনার আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া প্রাক্তন মন্ত্রী, থিয়েটার আর্টিস্টরা হাজির হয়ে বক্তব‍্য রাখেন।

Sheikh Hasina: এদিন অডিও বার্তায় ইউনুসকে ফ্যাসিস্ট, হত্যাকারী বললেন শেখ হাসিনা, আর কী কী দাবি তুলেছেন? জানুন

হাইলাইটস:

  • ২০২৪ সালে জুলাইয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরই দেশ ছাড়েন হাসিনা
  • তারপর থেকেই ভারতে আত্মগোপন করে রয়েছেন শেখ হাসিনা
  • এবার ভারত থেকে সামনে এল শেখ হাসিনার একটি অডিও বার্তা

Sheikh Hasina: গত বছর জুলাই মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকেই তিনি ভারতে আত্মগোপন করেছিলেন। এর মাঝেই এবার সামনে এল শেখ হাসিনার একটি অডিও বার্তা।

We’re now on WhatsApp- Click to join

দিল্লির ফরেন জার্নালিস্ট সাউথ এশিয়া প্রেস ক্লাবের তরফে ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনার আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া প্রাক্তন মন্ত্রী, থিয়েটার আর্টিস্টরা হাজির হয়ে বক্তব‍্য রাখেন। সেখানেই শোনানো হয় শেখ হাসিনার বক্তব‍্য। এই প্রথম ভারতের কোনও সাংবাদিক সম্মেলনে শোনানো হয় শেখ হাসিনার অডিও বার্তা। সামনেই বাংলাদেশে ভোট এবং তার আগে এই অডিও বার্তা বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

We’re now on Telegram- Click to join

এই অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, “একসময়ে স্বাধীনতার যে মন্ত্রে অনুপ্রাণিত হয়েছিলাম সেই মন্ত্রেই আজ গোটা দেশকে উঠে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

এই অডিও বার্তায় সরাসরি বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে মার্ডারার, ফ‍্যাসিস্ট বলেও এদিন উল্লেখ করেন। শেখ হাসিনা আরও বলেছেন, “আওয়ামী লীগ পুরোনো পার্টি। আমাদের মাতৃভূমিকে উদ্ধার করতে আমরা বদ্ধপরিকর”। শেখ হাসিনা অনলাইনে হাজির থাকলেও তিনি কোনও প্রশ্নের জবাব দেবেন না বলেই জানানো হয় ওই সাংবাদিক বৈঠকে।

শেখ হাসিনা এই অডিও বার্তায় মোট ৫ দফা দাবি তুলে ধরেন। সেই দাবিগুলি হচ্ছে, তিনি ইউনুস সরকারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দাবি জানান। একইসঙ্গে তিনি আর্জি জানান হিংসা বন্ধ করার। এদিন বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করার জন্যও বার্তাও তিনি দেন।

Read More- হাসিনা জমানার কী ইতি বাংলাদেশে? তবে কী সত্যি অবসর নিচ্ছেন শেখ হাসিনা? কী বলছেন হাসিনা পুত্র?

তিনি এই অডিও বার্তায় জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিক ও বিরোধীদের মুখ বন্ধ করা হচ্ছে বলে এই প্রবণতা বন্ধেরও দাবি জানিয়েছেন তিনি।

বিচারব্যবস্থার ক্ষেত্রেও নিরপেক্ষতার ফেরানোর দাবি জানান শেখ হাসিনা। এরইসঙ্গে এই অডিও বার্তায় রাষ্ট্রসঙ্ঘকে নিরপেক্ষভাবে তদন্ত করার সুযোগ দেওয়ার জন্যও আর্জি জানান তিনি।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button