Mamata Banerjee: সোমবার দিল্লির নির্বাচন কমিশনের সদর দফতরে যাবেন মমতা, সঙ্গী হতে পারেন অভিষেক
প্রসঙ্গত গতকালই মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা ছিল৷ যদিও এখন সেই যাত্রা স্থগিত করা হয়েছে৷ গতকাল সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ দিল্লি না গেলেও আগামিকাল যেতে পারি, পরশুও দিল্লি যেতে পারি৷ দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটিকে প্রণাম করে গেলাম৷’
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে সময় দিল কমিশন, সোমবারই অভিষেককে নিয়ে নির্বাচন কমিশনের সদর দফতরে যাবেন তিনি
হাইলাইটস:
- গতকাল মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা ছিল
- তবে সেই যাত্রা আপাতত স্থগিত হয়েছে
- আগামী সোমবার অভিষেককে নিয়ে নির্বাচন কমিশনের সদর দফতরে যাবেন তৃণমূলনেত্রী
Mamata Banerjee: আগামী ২রা ফেব্রুয়ারি, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিল নির্বাচন কমিশন৷ জানা যাচ্ছে, ওই দিন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে যাবেন তৃণমূল সুপ্রিমো৷ তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কমিশনে যেতে পারেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ ১৫ জনের প্রতিনিধি দল নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করবেন৷
We’re now on WhatsApp – Click to join
প্রসঙ্গত গতকালই মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা ছিল৷ যদিও এখন সেই যাত্রা স্থগিত করা হয়েছে৷ গতকাল সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ দিল্লি না গেলেও আগামিকাল যেতে পারি, পরশুও দিল্লি যেতে পারি৷ দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটিকে প্রণাম করে গেলাম৷’

প্রসঙ্গত SIR প্রক্রিয়ায় হয়রানি নিয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের থেকে সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর আগে দিল্লিতে গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কমিশনের সদর দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে একাধিক দাবি জানিয়ে এসেছিলেন৷
গতকাল সিঙ্গুরের সভা থেকে SIR-এর হয়রানি নিয়ে সরব হন খোদ মুখ্যমন্ত্রী৷ কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ‘আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। প্রাইভেট কোম্পানির লোক বসে আছে। ভুলেও তাতে হাত দেবেন না, ফাঁসিয়ে দেবে। ভোটের আগে বিহারে বলেছে ১০ হাজার টাকা দেবে। দিয়েছে কী? মনে রাখবেন, চিন্তা করে শরীর খারাপ করবেন না। আত্মহত্যা করবেন না। এটা বাংলা। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না।’
SIR-এ মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে এদিন ফের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি একটা নারী বিরোধী দল।’ তিনি আরও দাবি করেন, মহিলাদের বিয়ের পর নাম পরিবর্তন করলেও এরা SIR-এ ডেকে পাঠাচ্ছে। বিয়ের পর ঠিকানা পরিবর্তন হলেও ডেকে পাঠানো হচ্ছে বলে গুরুতর অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।



