Spiritual

Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, ভোর থেকে অগণিত ভক্তের ভিড় রাজ্যের সব মন্দিরে, ‘শুভ নববর্ষ’ শুভেচ্ছায় ভরে উঠেছে গোটা বাংলা

দক্ষিণেশ্বর (Dakshineswar), কালীঘাট (Kalighat) থেকে শুরু করে লেক কালীবাড়ি (Lake Kalibari)—সব জায়গাতেই সকাল থেকেই শোনা যাচ্ছে ঘণ্টাধ্বনি, আরতি। 'পুরো বছরটা ভালো যাক' এই প্রার্থনা নিয়েই মন্দির চত্বরে ভক্তদের ঢল নেমেছে।

Poila Baisakh: ‘পুরো বছরটা ভালো যাক’ এই প্রার্থনা নিয়েই ভোর থেকে মন্দির চত্বরে ভক্তদের ঢল নেমেছে

হাইলাইটস:

  • হালখাতা পুজো করতে ভোর থেকেই শহরের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো
  • নতুন বছরে সাফল্য, শান্তি, শক্তি এবং সুস্থতা কামনা করতে বছরের প্রথম দিনে মন্দিরে পুজো দেওয়ার রীতি রয়েছে বঙ্গে
  • সকাল থেকে ‘শুভ নববর্ষ’ শুভেচ্ছায় ভরে উঠেছে গোটা বাংলা

Poila Baisakh: বাংলা নববর্ষের প্রথম দিন মানেই নতুন আশার আলো এবং নতুন স্বপ্নের সূচনা। তাই ভোর থেকেই শহরের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। পরিবারের সদস্যদের নিয়ে পৌঁছে গেছেন পুজো দিতে – নতুন বছরে সাফল্য, শান্তি, শক্তি এবং সুস্থতা কামনা করতে।

We’re now on WhatsApp – Click to join

দক্ষিণেশ্বর (Dakshineswar), কালীঘাট (Kalighat) থেকে শুরু করে লেক কালীবাড়ি (Lake Kalibari)—সব জায়গাতেই সকাল থেকেই শোনা যাচ্ছে ঘণ্টাধ্বনি, আরতি। ‘পুরো বছরটা ভালো যাক’ এই প্রার্থনা নিয়েই মন্দির চত্বরে ভক্তদের ঢল নেমেছে। কেউ আবার সন্তানের পড়াশোনা, কারও চাকরি, কারও ব্যবসার উন্নতি- নিজস্ব প্রার্থনা নিয়ে ঈশ্বরের সামনে মাথা নত করেছেন।

কচিকাঁচারা নতুন পোশাক পরে বাবা–মায়ের হাত ধরে এসেছে। ছোটদের উচ্ছ্বাস, মন্দিরে প্রসাদ নেওয়ার আনন্দ- সব মিলিয়ে বাংলা নববর্ষ সকলের কাছে বিশেষ হয়ে উঠেছে। প্রথম দিনের পুজো সেরে অনেকের বাড়িতে নববর্ষ স্পেশাল লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে।

পুজো দিতে আসা ভক্তদের ভিড় সামলাতে প্রতিটি মন্দির কমিটি ও স্বেচ্ছাসেবকদেরও দেখা গেল যথেষ্ট সক্রিয়। এদিকে ফুল, ধূপ, প্রসাদের দোকানগুলিতেও ছিল বাড়তি ভিড়। আজ সকাল থেকে ‘শুভ নববর্ষ’ শুভেচ্ছায় ভরে উঠেছে গোটা বাংলা।

পয়লা বৈশাখের বিকেলেও অনেকের কিছু প্ল্যান থাকে। দোকানে দোকানে গিয়ে হালখাতা, মিষ্টিমুখ সহ আরও কত কী! কিন্তু আবহাওয়ার পূর্বাভাস কী বলছে জেনে নেওয়া যাক –

আজ সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী ঝড় এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে একইসঙ্গে গরম ও আর্দ্রতার দাপটও থাকবে চড়া।

Read more:- নির্বাচনের পর, অসমে এখন খুশির আমেজ, বিহুর রঙে রাঙা হয়ে উঠল গোটা রাজ্য

উল্লেখ্য, নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সকলে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান রাজ্যের নতুন রাজ্যপাল আর. এন. রবি।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button