West Bengal Election Results: পাঁচ রাজ্যের ভোটগণনা শুরু হলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের নজর বঙ্গেই, শেষ হাসি হাসবে কে?
সকাল ৮টা থেকে শুরু হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরি - এই চার রাজ্য এবং এক কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৮২৩টি আসনের ফল ঘোষণা হবে আজ।
West Bengal Election Results: আজ দেশের পাঁচ রাজ্যের ভোটগণনা, তবে সকলের নজর বাংলার দিকেই
হাইলাইটস:
- বিজেপির শীর্ষ নেতৃত্বের নজর এখন বঙ্গে
- বিজেপির সদর দফতরে ইতিমধ্যেই ফলাফল উপলক্ষে ভোজের প্রস্তুতি জোরদার করা হয়েছে
- এই মুহূর্তে পোস্টাল ব্যালট গণনা হওয়ার পরে ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-এর ভোট গণনা শুরু হয়েছে
West Bengal Election Results: আজ ৪ঠা মে চার রাজ্য এবং এক কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজর বাংলার দিকেই। ইতিমধ্যেই দিল্লির সদর দফতরে ভোজের প্রস্তুতিও জোরদার করা হয়েছে। ৪০০-৫০০ জনের খাবারের আয়োজনে রয়েছে বাঙালির মিষ্টি দই এবং রসগোল্লা। দুপুরের পর বাংলা জয়ের গন্ধ পেতে শুরু করলে তৈরি হতে পারে ঝালমুড়িও। তবে শেষ হাসি হাসবে কে তা জানা যাবে আজ সন্ধ্যার মধ্যেই।
We’re now on WhatsApp – Click to join
সকাল ৮টা থেকে শুরু হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরি – এই চার রাজ্য এবং এক কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৮২৩টি আসনের ফল ঘোষণা হবে আজ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হওয়ার পরে ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-এর ভোট গণনা শুরু হয়েছে।
BREAKING 🚨
BJP takes the lead in West Bengal — a big early momentum shift 🔥
– BJP: 119
– TMC: 109 pic.twitter.com/ar3kpvfDV6— The Bharat News 🇮🇳 (@BharatNewsX) May 4, 2026
সকাল থেকেই রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্ন করার জন্য একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক ট্রেন্ড সামনে আসতে শুরু করেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্র আরও স্পষ্ট হবে এবং সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Read more:- গণনার আগে কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মমতা-অভিষেক, কাউন্টিংয়ে কোন রণকৌশল তৃণমূলের?
প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, বাংলায় বিজেপি ভালো ফল করতে পারে। তারা তৃণমূলের থেকে কিছুটা এগিয়ে রয়েছে। তবে সরকার গঠন কে করবে তা বলবে সময়। অন্যদিকে টিভিকে প্রধান বিজয় তামিলনাড়ুতে অনেকটাই এগিয়ে রয়েছে। কেরলে ইউডিএফ জোট, অসমে বিজেপি এবং পুদুচেরিতে এনডিএ জোট রয়েছে।
এই রকম রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







