One World News Political: রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
রাজ্য রাজনীতিতে এখন সবচেয়ে বড় চর্চার বিষয় ঘাসফুল প্রতীক নিয়ে অনিশ্চয়তা। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের কাল ছিল মনোনয়ন জমার শেষ দিন। কিন্তু তৃণমূলের দুই শিবিরের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না আসায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা। এই হাই-ভোল্টেজ লড়াই কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।
One World News Political: রাজনীতির ময়দানের বাছাই করা খবরগুলি এক নজরে দেখে নেওয়া যাক
হাইলাইটস:
- তৃণমূলের প্রতীক দ্বন্দ্ব ও উপনির্বাচনের মনোনয়ন
- শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক নিষিদ্ধ ঘোষণা
- নির্বাচন ইশতেহারে স্বচ্ছতা আনতে সুপ্রিম কোর্টের নজর
One World News Political: নমস্কার, ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। দেখে নেব আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শিরোনামগুলি—এক নজরে!
১. তৃণমূলের প্রতীক দ্বন্দ্ব ও উপনির্বাচনের মনোনয়ন
রাজ্য রাজনীতিতে এখন সবচেয়ে বড় চর্চার বিষয় ঘাসফুল প্রতীক নিয়ে অনিশ্চয়তা। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের কাল ছিল মনোনয়ন জমার শেষ দিন। কিন্তু তৃণমূলের দুই শিবিরের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না আসায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা। এই হাই-ভোল্টেজ লড়াই কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।
We’re now on WhatsApp – Click to join
২. শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক নিষিদ্ধ ঘোষণা
জাতীয় সুরক্ষায় বড় পদক্ষেপ কেন্দ্রের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে পাকিস্তান-ভিত্তিক ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’-কে ইউএপিএ (UAPA) আইনের অধীনে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
Read more:- রাজনৈতিক দুনিয়ার কোন কোন খবর আজ শিরোনামে, দেখে নিন আজকের পলিটিক্যাল রাউন্ডআপ
৩. নির্বাচন ইশতেহারে স্বচ্ছতা আনতে সুপ্রিম কোর্টের নজর
রাজনৈতিক দলগুলির নির্বাচনী ইশতেহার বা ম্যানিফেস্টো নিয়ে বড় পদক্ষেপের পথে সুপ্রিম কোর্ট। দলগুলি যাতে তাদের প্রতিশ্রুতিগুলি একটি নির্দিষ্ট ও মানক বিন্যাসে (Standard Format) পেশ করে, সেই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানিতে সম্মতি জানিয়েছে শীর্ষ আদালত।
আজকের এই পর্যন্তই। রাজনীতি ও দেশের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে দেখতে থাকুন ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলা। নমস্কার।