Politics

Kunal Ghosh: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বাড়ির সামনেই মাথায় ডিম পড়ল কুণালের, এদিন পুলিশের বিরুদ্ধে সরব হণ কুণাল ঘোষ

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ই কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। সেই ছবিই সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। কুণালের মাথায় এবং পিঠেতে ডিম লাগে।

Kunal Ghosh: ‘কুণাল ঘোষকে থামিয়ে রাখা যাবে না, ডেডবডি পড়ে গেলেও এখান দিয়েই যাব’ বিস্ফোরক বক্তব্য কুণালের

হাইলাইটস:

  • মমতার বাড়ির বাইরে কুণালের ওপর ডিমের হামলা
  • পুলিশের বিরুদ্ধেও এবার সরব হয়েছেন কুণাল ঘোষ
  • হামলার পরই ক্ষুব্ধ কুণাল ঘোষ কি বলেছেন? জানুন

Kunal Ghosh: অভিষেকের পর এবার কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই বেলেঘাটার তৃণমূল বিধায়ক ডিম হামলার মুখে পড়লেন। ঝুঁকে পড়ে ডিম এড়ানোর চেষ্টা করলেও কুণাল ঘোষের মাথায় লেগে যায় ডিম। আর এই হামলার পরই ক্ষুব্ধ কুণাল ঘোষ বললেন, তাঁকে এভাবে থামানো যাবে না। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলেও তিনি সরব হন।

We’re now on WhatsApp- Click to join

হামলার পর কুণাল ঘোষ কী বললেন?

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ই কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। সেই ছবিই সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। কুণালের মাথায় এবং পিঠেতে ডিম লাগে। এরপরই ক্ষুব্ধ কুণাল ঘোষ বলেন, “যদি আজকে পাথর মারত, আমার চোখটা বারোটা বাজত। এমনিতে আমি ডিম খেতে খুব ভালোবাসি। আমার একটা আকর্ষণ রয়েছে ডিমের প্রতি। সেদ্ধ, অমলেট, ডিম আমি খাই। কেউ সেটা মেরে বীরত্ব দেখাতে গেছেন। এভাবে আমাকে থামাতে পারবে না। রাস্তায় আমাকে একশো-হাজার ডিম মারবে। মারবে গায়ে হাত দিয়ে। কুণাল ঘোষ আমি যেমন আছি, তেমনই থাকব।”

We’re now on Telegram- Click to join

এরপর তিনি বলেন, “ডিম ছুড়ে দূর থেকে কোথায় গেল? তারা তো পালিয়ে গেল সব। হিন্দিতে বলছে। একদিক থেকে বলছে, এখান থেকে কুণাল ঘোষ বেরোচ্ছে। ওইদিক থেকে প্রশ্ন আসে যে কে কে আছে? ওখান থেকেই কিছু একটা জানাল, আর তারপরই হামলা হয়েছে। আমাদের কাছে সব ছবি এসে গিয়েছে, গুচ্ছ ডিম নিয়ে কারা কারা আছে। আমি বললাম যে, আমাকেও দাও না কটা ডিম। ওদিক থেকে আমাকে মারলে কটা ডিম আমিও মারি। কিন্তু এইসব করে আর থামানো যাবে না।”

পুলিশের বিরুদ্ধে সরব হয়ে এদিন কুণাল ঘোষ বলেন, “এটা হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি। ডিম হাতে দাঁড়িয়ে রয়েছে কারা, কারা কারা বেরোবে, আক্রমণ করবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দেখছে। আমার চোখ যেত, মাথা যেত, তাতে আমার কিছু যায় আসেনা। এসব করে কুণাল ঘোষকে কিংবা আমাদের থামিয়ে রাখা যাবে না। ডেডবডি পড়ে থাকবে তবে, গলা বন্ধ করা যাবে না। এলাম হেঁটে। আমার কাছে ছবি ছিল, এরা এখানে দাঁড়িয়ে রয়েছে। জেনে এলাম। কী ধরনের বিপ্লব এটা।” হুঁশিয়ারি দিয়ে রীতিমতো তিনি বলেন, “কুণাল ঘোষকে ১৫০ পুলিশ একসময় সামলাতে পারত না। আর কী করবে এই দুটো কুকুর-বেড়াল? ডেড বডি পড়ে থাকবে, তবুও আমি ওখান দিয়েই যাব।”

Read More- ‘মমতা-অভিষেকের হাত কখনও ছাড়বো না!’ তৃণমূলের নতুন যুব সভাপতি হয়েই বড় ঘোষণা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের

এদিকে, ডিম নিয়ে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, তাঁদের একজন বলেন যে, “আমরা এখানের স্থানীয় বাসিন্দা। অনেক কিছু ভুল কাজ করেছে কুণাল ঘোষ।”

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তেই তৃণমূল নেতা-সাংসদদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেই চলেছে। তবে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই একজন বিধায়ককে এইভাবে ডিম ছোড়া নিয়ে এবার প্রশ্ন উঠছে।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button