Entertainment

Dhurandhar 2 Box Office Collection: ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-র তাণ্ডবে তছনছ বক্স অফিসের সব রেকর্ড! ৭ দিনে আয় কত?

২০২৫ সালের অন্যতম সফল ছবি ছিল ভিকি কৌশল অভিনীত ছবি ‘ছাবা’। কিন্তু রণবীর সিংয়ের স্পাই থ্রিলারের সামনে সেই রেকর্ডও ম্লান হয়ে গেল। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন ভারতের বাজারে দ্রুততম ৬০০ কোটির ক্লাবে ঢোকা সিনেমাগুলোর মধ্যে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

Dhurandhar 2 Box Office Collection: বক্স অফিসে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর অশ্বমেধের ঘোড়া থামার কোনো লক্ষণই নেই

হাইলাইটস:

  • আদিত্য ধরের নিপুণ পরিচালনায় রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে
  • স্পাই ইউনিভার্সের এই টানটান উত্তেজনা দর্শকদের বারবার হলমুখী করতে বাধ্য করছে
  • ভিকি কৌশলের ‘ছাবা’, শাহরুখের ‘পাঠান’, সানি দেওলের ‘গদর ২’-কে গোল দেওয়ার পর এখন রণবীরের টার্গেট ‘জওয়ান’ এবং আমিরের ‘দঙ্গল’

Dhurandhar 2 Box Office Collection: ২০২৬ সালের বক্স অফিস এখন রণবীর সিংয়ের দখলে। গত ১৯শে মার্চ মুক্তি পাওয়ার পর থেকে মাত্র ৭ দিনে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতীয় বক্স অফিসে ৬২৩ কোটি টাকার (নেট) মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে। এই অবিশ্বাস্য সাফল্যের পথে ছবিটি ২০২৫ সালে মুক্তি পাওয়া ভিকি কৌশল অভিনীত ব্লকবাস্টার ছবি ‘ছাবা’-র রেকর্ডকেও ভেঙে চুরমার করে দিয়েছে।

We’re now on WhatsApp – Click to join

২০২৫ সালের অন্যতম সফল ছবি ছিল ভিকি কৌশল অভিনীত ছবি ‘ছাবা’। কিন্তু রণবীর সিংয়ের স্পাই থ্রিলারের সামনে সেই রেকর্ডও ম্লান হয়ে গেল। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এখন ভারতের বাজারে দ্রুততম ৬০০ কোটির ক্লাবে ঢোকা সিনেমাগুলোর মধ্যে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

বক্স অফিসের পরিসংখ্যান কী বলছে?

• প্রথম উইকেন্ড: ৪৫৪ কোটি টাকা আয় করেছিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

• সপ্তম দিন (বুধবার): প্রায় ৪৮ কোটি টাকার আয় করেছে রণবীর সিংয়ের ছবিটি।

• অষ্টম দিন (বৃহস্পতিবার): এই ধারাবাহিকতা বজায় থাকলে দ্বিতীয় উইকেন্ডেই ছবিটি ৭৫০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে বলেই মনে করা হচ্ছে।

বিশ্বজুড়ে দাপট অব্যাহত:

কেবল ভারতেই নয়, ওভারসিজ মার্কেটেও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ একাই রাজত্ব করছে। বিশ্বজুড়ে ছবিটির গ্রস কালেকশন ইতিমধ্যেই ৯০০ কোটি ছাড়িয়ে ১০০০ কোটির ক্লাবের দিকে দ্রুত এগোচ্ছে। আদিত্য ধরের পরিচালনা এবং রণবীর সিং অভিনীত ছবিটি দর্শকদের হলমুখী করতে বাধ্য করছে।

Read more:- বিশ্বজুড়ে সিংহের মতো গর্জন করছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, মাত্র ৫ দিনে প্রায় ৮০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে ছবির আয়

পরবর্তী লক্ষ্য ‘দঙ্গল’ ও ‘জওয়ান’:

সানি দেওলের ‘গদর ২’ এবং শাহরুখ খানের ‘পাঠান’-কে আগেই টপকে গিয়েছিল এই ছবি। এবার তাদের লক্ষ্য হল শাহরুখের ‘জওয়ান’ (৬৪০ কোটি) এবং আমির খানের ‘দঙ্গল’-এর সর্বকালীন রেকর্ড। এদিকে যেভাবে হলগুলোতে ভিড় উপচে পড়ছে, তাতে ২০০০ কোটির স্বপ্ন এখন আর অসম্ভব বলে মনে হচ্ছে না। ‘ধুরন্ধর’-এর প্রথম পার্ট বিশ্বজুড়ে প্রায় ১৩০০ কোটি টাকা আয় করেছিল। এবার এর দ্বিতীয় পার্ট আমিরের ‘দঙ্গল’-এর অল-টাইম রেকর্ড ২০৭০ কোটি টাকা ভেঙে দিতে পারে কী না এটাই এখন দেখার বিষয়।

এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button