Utsav Mukherjee: ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে আচমকা নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়, স্ত্রীয়ের কথায় বুনছে রহস্যর জাল!
তাঁরই কলম থেকেই বেরিয়েছে ‘যত কাণ্ড কলকাতায়’-এর মতো ছবি। এবার তাঁকে ঘিরেই হয়ে গিয়েছে মস্ত বড় এক কাণ্ড, তাও এবার খাস কলকাতার বুকেই। দিনে-দুপুরে উল্টোডাঙার মতো জায়গা থেকেই উধাও হয়ে গেলেন পরিচালক।
Utsav Mukherjee: টলিউডে ফের উৎকণ্ঠা! রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়
হাইলাইটস:
- রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া
- এরই মাঝে নিখোঁজ টলিপাড়ার বিশিষ্ট পরিচালক উৎসব মুখোপাধ্যায়
- তবে পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের স্ত্রীয়ের কথায় ঘনাচ্ছে রহস্য
Utsav Mukherjee: ক্ষত এখনও দগদগে টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের। প্রিয় সহকর্মীকে এবার হারানোর এই গভীর শোকের মাঝেই টলিপাড়ায় আরও এক দুঃসংবাদ। বৃহস্পতিবার দুপুর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন টলিপাড়ার বিশিষ্ট পরিচালক উৎসব মুখোপাধ্যায়।
We’re now on WhatsApp- Click to join
তাঁরই কলম থেকেই বেরিয়েছে ‘যত কাণ্ড কলকাতায়’-এর মতো ছবি। এবার তাঁকে ঘিরেই হয়ে গিয়েছে মস্ত বড় এক কাণ্ড, তাও এবার খাস কলকাতার বুকেই। দিনে-দুপুরে উল্টোডাঙার মতো জায়গা থেকেই উধাও হয়ে গেলেন পরিচালক।
We’re now on Telegram- Click to join
পরিচালক উৎসবের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার (২রা এপ্রিল) দুপুর ২টোর পর থেকেই কোনো হদিস পাওয়া যাচ্ছে না তাঁর পরিচালক স্বামীর। ওই দিন দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন পরিচালক উৎসব। কিন্তু তারপর থেকেই আচমকা আর খোঁজ নেই তাঁর স্বামীর। অদ্ভূত বিষয় হচ্ছে, পরিচালক তাঁর ফোন বাড়িতেই রেখে গিয়েছিলেন। তাঁর স্ত্রীর কথায়, ব্যাঙ্কের ওটিপি (OTP) আসার কথা থাকায় তিনি বাড়িতেই রেখে গিয়েছিলেন তাঁর নিজের আসল ফোনটি। সাথে নিয়ে গিয়েছিলেন অন্য একটি মোবাইল ফোন। তবে ব্যাঙ্কের কাজে গিয়ে যে ফোনে ওটিপি আসবে সেই ফোন কেন বাড়িতে ফেলে গেলেন? তা বুঝে উঠতেই পারছেন না কেউই।
তাঁর শেষ লোকেশন এবং রহস্যর ঘনঘটা
পুলিশি তদন্তে জানা যাচ্ছে, উৎসবের সাথে থাকা আরেক ফোনটির সর্বশেষ লোকেশন ছিল উল্টোডাঙা স্টেশন এলাকা। দুপুর ২টো ২২ মিনিটে শেষবার স্ত্রীর সাথে কথা হয় তাঁর। এরপর থেকেই তাঁর ফোনটি সুইচড অফ। পরিবারের আশঙ্কা, ট্রাফিক জ্যাম এড়াতেই হয়তো তিনি ট্রেন ধরার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এরপর ঠিক কী ঘটল, তা এখনও অবধি রহস্যের চাদরে ঢাকা।
Read More- ‘আর বেশি দেরি করা…’, এবার খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?
রহস্যের শেষ এখানেই নয়, এদিকে, বৃহস্পতিবার বিকালের পরই উৎসবের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কভার ফটোও পরিবর্তিত হয়েছে। স্ত্রীর দাবি সেগুলো নাকি করেছেন তিনিই, ব্যাঙ্কে যাওয়ার আগে স্বামী নাকি তাঁকে এমনটাই নির্দেশ দিয়েছিলেন। এই যুক্তি কিছুতেই হজম হচ্ছে না অনেকেরই। প্রশ্ন উঠছে, তাঁর স্ত্রী কি কিছু গোপন করার চেষ্টা করছেন?
এইরকম আরও বিনোদন জগতের গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






