Ankush-Oindrila: ‘আর বেশি দেরি করা…’, এবার খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?
মঙ্গলবার অর্থাৎ ৩১শে মার্চ ছিল ঐন্দ্রিলার জন্মদিন। এ বছর ৩৪ এ পা দিলেন নায়িকা। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েই অভিনেতা অঙ্কুশ জানান তাঁরা খুব তাড়াতাড়িই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।
Ankush-Oindrila: এত বছর প্রেমের পর প্রেমিকা ঐন্দ্রিলার জন্মদিনেই বিয়ের আভাস দিলেন নায়ক অঙ্কুশ
হাইলাইটস:
- অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন হলেন টলিপাড়ার অন্যতম সেরা জুটি
- বহু বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলার জুটি
- এবার খুব তাড়াতাড়িই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা, জানালেন নায়ক
Ankush-Oindrila: টলিপাড়ার অন্যতম চর্চিত এবং জনপ্রিয় জুটি হল অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। বহু বছর ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। ছোট পর্দা দিয়েই যাত্রা শুরু করেছিলেন ঐন্দ্রিলা। অন্যদিকে, অঙ্কুশ বরাবরই বড় পর্দাতেই রাজ করেছেন। তাঁরা এক সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবিই উপহার দিয়েছেন ভক্তদের। তবে তাঁরা বিয়ে সারবেন এবং কবে বসবেন সেই বিষয় নিয়ে ভক্ত-অনুরাগীদের উৎসাহের শেষ নেই। এবার অবশেষে নায়ক জানালেন খুব তাড়াতাড়ি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা!
We’re now on WhatsApp- Click to join
মঙ্গলবার অর্থাৎ ৩১শে মার্চ ছিল ঐন্দ্রিলার জন্মদিন। এ বছর ৩৪ এ পা দিলেন নায়িকা। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েই অভিনেতা অঙ্কুশ জানান তাঁরা খুব তাড়াতাড়িই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। মঙ্গলবার অঙ্কুশ ঐন্দ্রিলার সাথে একগুচ্ছ ছবি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নেন। সেখানে তাঁদের নানা সময়ের সবরকম মিষ্টি মুহূর্ত ভক্তঅনুরাগীদের সাথে ভাগ করে নেন অভিনেতা অঙ্কুশ।
We’re now on Telegram- Click to join
ওই ছবিগুলি শেয়ার করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘১৫টা বছর হয়ে গেল। প্রায় একসঙ্গে বড় হয়েছি… আমার দেখা সবচেয়ে সুন্দর, সৎ এবং খাঁটি মানুষটার জন্য রইল অনেক অনেক ভালোবাসা… শুভ জন্মদিন। কামনা করি তুমি জীবনের যেন সব সুখ পাও। আর হ্যাঁ ভবিষ্যৎ এ আমাদের বাচ্চা রা জন্মেই আমাদের যেন দাদু-দিদা বলে যাতে না ডাকে তার জন্যেই আর কিন্তু বেশি দেরি করা যাবে না।’
এদিন এই পোস্টের কমেন্টে রিপ্লাইও করেন বার্থডে গার্ল। ঐন্দ্রিলা লেখেন, ‘আমি বাকরুদ্ধ সব সময়ই ভালোবাসি তোমাকে, আমার প্রিয় বন্ধু, আমার সবরকম দুষ্টুমির সঙ্গী এবং আমার সবকিছু।’ এই পোস্টে আরও অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকাকে।
একজন কমেন্ট করেছেন, ‘এবার মনে হচ্ছে বিয়ে করবে।’ আর একজন লেখেন, ‘এটাই তো আমিও বলছি। সব সময়ই বলি, আর বেশি দেরি করা যাবে না। কিন্তু এটা বলে বলেই ক্লান্ত হয়ে গেলাম।’ আর একজন লেখেন যে, ‘এবার না বিয়ে করলে ভবিষতে বাচ্চারা দাদু-ঠাম্মা বলেই ডাকবে। তাই আর দেরি করো না।’ অভিনেতা মঙ্গলবার সকালে এই পোস্টটি করার জন্য একজন আবার বলে ওঠেন, ‘এই পোস্টটা রাত ১২টায় করা উচিত ছিল।’
এইরকম আরও বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







