Tollywood News: ৭২ ঘণ্টার আগেই সামনে এল উত্তর, ফেডারেশনের সাথে আলোচনায় রাজি পরিচালকদের সংগঠন!
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে, পরিচালকদের গিল্ড রাজি এই সমস্যার সমাধান করতে। এক সংবাদ মাধ্যমকে এদিন গিল্ডের সভাপতি শৈবাল মিত্র বলেন, “ব্যান উঠে গেল, সেটা বলা যায় না।
Tollywood News: এবার আলোচনায় রাজি পরিচালকদের সংগঠন, প্রতিক্রিয়ায় কী বললেন স্বরূপ বিশ্বাস?
হাইলাইটস:
- সম্প্রতি চিঠির মাধ্যমে জানানো হয়েছে প্রসেনজিৎ এবং দেবকে
- পরিচালকদের গিল্ড এই ‘ব্যান’ সমস্যার সমাধান করতে রাজি হয়েছে
- এদিন তবে এ বিষয়ে জবাবে কী প্রতিক্রিয়া স্বরূপ বিশ্বাসের?
Tollywood News: গত মঙ্গলবার ‘টেকনিশিয়ান স্টুডিও’য় সাংবাদিকদের সামনে অভিনেতা দেব ঘোষণা করলেন, “আর কোনও ব্যান কালচার না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন বৈঠকে জানিয়েছেন, যে সব পরিচালক, অভিনেতা এই ‘সংস্কৃতি’র কারণে দীর্ঘ দিন ধরে বসে রয়েছেন, স্বরূপ বিশ্বাসের সাথে বৈঠক করে ৭২ ঘণ্টার মধ্যেই তাঁদের কাজে ফেরাবেন তিনি।” এই ঘোষণার পরই ৩ দিন কাটেনি। তবে এর আগেই এসেছে পরিচালকদের গিল্ড অর্থাৎ ‘ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’র চিঠি।
We’re now on WhatsApp- Click to join
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে, পরিচালকদের গিল্ড রাজি এই সমস্যার সমাধান করতে। এক সংবাদ মাধ্যমকে এদিন গিল্ডের সভাপতি শৈবাল মিত্র বলেন, “ব্যান উঠে গেল, সেটা বলা যায় না। তবে যে সমস্যা তৈরি হয়েছিল, তা শুরু হল সমাধান হওয়ার প্রক্রিয়া। আমরা চিঠি দিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার মাধ্যমে মধ্যস্থতায় আসা যায় এর জন্য। আমরা রাজি সহযোগিতা করতে। এবার যদি ফেডারেশন আসে, তা হলে আমরাও রাজি মিট-মাট করতে। এই ব্যান বিষয়টা কেন হয়েছে, সেই কারণই এখনও বুঝে উঠতে পারিনি।”
We’re now on Telegram- Click to join
পরিচালকদের সংগঠনের প্রতিক্রিয়ায় ৭২ ঘণ্টার আগেই কৃতজ্ঞ দেব। এ প্রসঙ্গে দেব বলেন, “আমরা কেউই আলাদা নই। ‘ব্যান’-এর জন্য যদি আবারও কাউকে হারাতে হয়, তা হলে তো সেটা আমাদেরই ক্ষতি। একটা সুস্থ পরিবেশ গড়তে চাই ইন্ডাস্ট্রিতে। পরিচালকদের সংগঠনকে অসংখ্য ধন্যবাদ, আমার বক্তব্যকে মান্যতা দেওয়ার জন্যে। টেকনিশিয়ানদেরও বলব যে, একত্রিত হয়েই কাজ করা উচিত। আমরা সবাই এক। আমার কোনও লাভ নেই স্বরূপ বিশ্বাসকে বলে, কারণ সেই নিজের মতোই করবেন উনি।”
I sincerely thank the Directors’ Association of Eastern India for honouring my request within 72 hours of expressing my concern and withdrawing the case filed before the Competition Commission of India. This gesture brings me immense happiness, not just as an individual, but as a… pic.twitter.com/pKYZwnyKqn
— Dev (@idevadhikari) April 9, 2026
এদিন ফেডারেশন সভাপতি স্বরূপ কী বললেন?
তিনি এক সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা এখনও অবধি কোনও চিঠি পাইনি। আগে চিঠি হাতে পাই, তার পরে ‘মন্তব্য’ করতে পারব। চিঠি পড়ে দেখে, তার পরেই আলোচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত। ৭২ ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান হবে কি না, তা এখনই বলতে পারছি না।”
Read More- অনির্বাণ-সহ নিষিদ্ধ তারকাদের কাজে ফেরানোর দাবিতে অনড় দেব! ৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন বুম্বাদাকে
প্রসঙ্গত, এই ‘নিষিদ্ধ সংস্কৃতি’ নিয়ে বহু দিন ধরেই সরব হয়েছেন অভিনেতা দেব। তা নিয়ে তরজা চলেছে বিস্তর। সম্প্রতি, এ বিষয়ে প্রসেনজিতের সাথে আলোচনার কথাও জানিয়েছিলেন দেব। যদিও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
এইরকম আরও বিনোদন জগতের গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






