Dev-Prosenjit Chatterjee: অনির্বাণ-সহ নিষিদ্ধ তারকাদের কাজে ফেরানোর দাবিতে অনড় দেব! ৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন বুম্বাদাকে
এদিন বৈঠকে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি অতীত 'বয়কট সংস্কৃতি'র প্রসঙ্গও উত্থাপন হয়েছে। গত বছর ফেডারেশনের বিরুদ্ধে ১৩ জন পরিচালকের মামলা দায়েরের পর অলিখিতভাবে এর একাংশের বিরুদ্ধে 'নিষিদ্ধ খাঁড়া' নেমে এসেছিল।
Dev-Prosenjit Chatterjee: অবশেষে কী এবার কাজে ফিরতে পারবেন ‘ব্যান’ হয়ে থাকা অনির্বাণ ভট্টাচার্যর মতো শিল্পীরা?
হাইলাইটস:
- অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এক ছাদের তলায় টলি ইন্ডাস্ট্রি
- মঙ্গলবার সিনেইন্ডাস্ট্রির বৈঠকে উপস্থিত না থেকেও চর্চার শিরোনামে অনির্বাণ ভট্টাচার্য!
- প্রসেনজিৎকে প্রকাশ্যে আগামী ৭২ ঘন্টার ‘ডেডলাইন’ দিলেন টলিউড সুপারস্টার দেব
Dev-Prosenjit Chatterjee: বাংলা ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ শিল্পীদের এবার কাজে ফেরানোর দাবিতে অনড় অভিনেতা দেব। গতকাল টেকনিশিয়ান স্টুডিওর বৈঠক থেকে বেরিয়েই ‘ইন্ডাস্ট্রি’ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ‘ডেডলাইন’ বেঁধে দিলেন টলিউড সুপারস্টার দেব।
We’re now on WhatsApp- Click to join
এদিন বৈঠকে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি অতীত ‘বয়কট সংস্কৃতি’র প্রসঙ্গও উত্থাপন হয়েছে। গত বছর ফেডারেশনের বিরুদ্ধে ১৩ জন পরিচালকের মামলা দায়েরের পর অলিখিতভাবে এর একাংশের বিরুদ্ধে ‘নিষিদ্ধ খাঁড়া’ নেমে এসেছিল। সেই তালিকায় ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর নামও। গতবছরই ‘হুলি-গান-ইজম’-এর মিউজিক ভিডিও শুট করাকালীন কলা-কুশলীদের অসহযোগিতার মুখে পড়ার অভিযোগ তুলেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। এবার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে যখন গোটা সিনেইন্ডাস্ট্রি একছাদের তলায়, তখন সেই আবহে নিষিদ্ধ শিল্পীদের কাজ না পাওয়ার ‘কষ্টে’র কথা তুলে ধরলেন দেব।
We’re now on Telegram- Click to join
এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “ইন্ডাস্ট্রিতে যাঁদেরকে নিষিদ্ধ করা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদেরকে নিয়ে স্বরূপ বিশ্বাসের সাথে আলোচনা করে সমস্যার সুরাহা করবেন বুম্বাদা। যেহেতেু আমরা আর আলাদা করে আর্টিস্ট ফোরাম কিংবা ফেডারেশন নই, এই গোটা ইন্ডাস্ট্রি একটাই ছাদ। তবে একাধিক শিল্পী যখন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ হয়ে পড়ে আছেন। তখন আমাকে ৭২ ঘণ্টা সময় দিয়েছেন বুম্বাদা।

দেবের কথায়, “কাজ না করতে পারাটাও একটা কষ্ট। আমার মনে হয় যে, যাদের কাজ নেই, এই কষ্টটা তাঁরাই একমাত্র বুঝবেন।”
বৈঠকে দেব একথা জানানোর পরই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের মন্তব্য, “আরেকটি বিতর্ক এবার দানা বেঁধেছে। কিছু কিছু শিল্পী কাজ করতে পারছেন না। সে বিষয়ে আমাদের এক অভিনেতা প্রশ্ন তুলেছেন। তাঁর জ্ঞাতার্থে জানাই, শেষ একবছর তিন মাস ধরে নিজেদের অধিকার রক্ষার্থে লড়ে যাচ্ছে আমাদের কলাকুশলীরা। তাঁর উচিত ছিল যে, একবছর আগে এসে এ বিষয়টি জানা।”
Read More– ‘পদ্মশ্রী-টদ্মশ্রী’র ভুল বোঝাবুঝির মাঝেই প্রসেনজিতের বাড়িতে সটান হাজির দেব
কেবল তাই নয়, এদিন দেবের নামোল্লেখ না করেই ফেডারেশন সভাপতির মন্তব্য, “নিজের একটি সিনেমার শুটিং হবে তার জন্য অনির্বাণ ভট্টাচার্যকে প্রয়োজন। সে কারণে নিজের কলাকুশলীদের কাজের অধিকারকে ক্ষুন্ন করে হঠাৎ করেই নিজের প্রয়োজনে একজনকে ছবিতে নেওয়ার জন্যই প্রেম জেগে উঠেছে! তার উচিত যে নিজের স্বার্থের বাইরে গিয়ে কলাকুশলীদের কথা ভাবা।”
এদিন সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ট্যাগ করে নিষিদ্ধ শিল্পীদের কাজে ফেরানোর দাবিতে আগামী ৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন দেব। পোস্টে উল্লেখ রয়েছে, “আমরা সকলে মীমাংসার অপেক্ষায়।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







