Entertainment

Tollywood Gossip: বাংলা সিরিয়ালে কামব্যাক পরমব্রতর, দেবাদৃতার সঙ্গে জুটি বেঁধে কোন ধারাবাহিকে মিলবে দেখা?

আজ ১৩ই এপ্রিল থেকে শুরু হবে জি বাংলার নতুন ধারাবাহিকের সম্প্রচার। এই প্রথমবার ছোট পর্দার অভিনেত্রী দেবাদৃতা বসুর সাথে জুটি বেঁধে হাজির হবেন পরমব্রত চট্টোপাধ্যায়।

Tollywood Gossip: প্রকাশ্যে এল ‘কমলা নিবাস’-এ পরমব্রতর লুক, সঙ্গে থাকছে আরও চমক

হাইলাইটস:

  • অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন ছিল পরমব্রতর কামব্যাকের
  • নানা কানাঘুষোর পর এবার অবশেষে জল্পনায় সিলমোহর
  • আজ থেকে শুরু জি বাংলার নতুন ধারাবাহিকের সম্প্রচার

Tollywood Gossip: বাংলা সিনে দুনিয়ায় ১৩ই এপ্রিল দর্শকের জন্য বড় ধামাকা। একদিকে ‘সংসারের সংকীর্তন’ নিয়ে স্টার জলসায় আসছেন মানালি দে, সফর সঙ্গী সব্যসাচী চৌধুরী। অন্যদিকে দীর্ঘদিন পর ধারাবাহিকে কামব্যাক পরমব্রত চট্টোপাধ্যায়ের। সৌজন্যে ‘কমলা নিবাস’।

We’re now on WhatsApp- Click to join

আজ ১৩ই এপ্রিল থেকে শুরু হবে জি বাংলার নতুন ধারাবাহিকের সম্প্রচার। এই প্রথমবার ছোট পর্দার অভিনেত্রী দেবাদৃতা বসুর সাথে জুটি বেঁধে হাজির হবেন পরমব্রত চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে চলছিল পরমব্রতর ধারাবাহিকে কামব্যাকের কানাঘুষো। এবার অবশেষে জল্পনায় পড়ল সিলমোহর। প্রকাশ্যে এল ‘কমলা নিবাস’-এ পরমব্রতর ফাস্ট লুক। নতুন জুটিকে দেখতে অপেক্ষায় মুখিয়ে রয়েছে দর্শকরা।

We’re now on Telegram- Click to join

মাঝবয়সি দম্পতির স্বপ্ন দেখা থেকে সেই স্বপ্ন পূরণেরই গল্প নিয়েই তৈরি ‘কমলা নিবাস’। সুখ-দুঃখ আর ভালো-মন্দকে নিয়েই এগবে ‘কমলা নিবাস’। এই ধারাবাহিকে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার আর সোহিনী সেনগুপ্ত। গল্পের কেন্দ্রে রয়েছে কমলা এবং শ্রীনিবাস। এই মেগায় ঘটবে দ্বন্দ্ব আর আবেগের এক সুন্দর মেলবন্ধন। নিঃসন্দেহে এই ধারাবাহিকে যোগ করবে নতুন মাত্রা পরমব্রতর প্রত্যাবর্তন। যৌথ পরিবারের টানাপোড়েন নিয়েই কমলা নিবাস।

‘এক আকাশের নীচে’-সহ আরও বেশ কিছু জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা মিলেছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। কিন্তু, বর্তমানে সিনেমা, সিরিজে, অভিনয়, পরিচালনা-প্রযোজনা নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। ছোট পর্দায় নতুন বছরে নতুনভাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের গ্র্যান্ড কামব্যাকে খুশির আবহ এই বাঙালির ড্রইংরুমে।

শীঘ্রই পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘রক্তফলক’ মুক্তি পাবে। এর মাঝেই টেলিভিশনে নতুন অবতারে ধরা দিতে আসছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সঞ্চালক হিসেবে ছোট পর্দায় একাধিকবার দেখা গেলেও ফিকশনে বহুদিন পর এবার সে কথাই বলা বাহুল্য।

Read More- ‘দেশু ৭’-এর হাত ধরেই বিরাট চমক দেবের! প্রথমবার পরিচালক হিসাবে ধরা দেবেন মেগাস্টার

অন্যদিকে, অভিনেত্রী দেবাদৃতা বসুও টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ। শেষবার দেখা যায় তাঁকে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। এবার ‘কমলা নিবাস’-এ পরমব্রতর সাথে জুটি বেঁধে দর্শকদের মনের কতটা গভীরে পৌঁছতে পারেন সেটা তো এবার সময়ই বলবে।

১৩ই এপ্রিল অর্থাৎ আজ থেকে ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে। ইতিমধ্যেই কলাকুশলীদের লুক প্রকাশ্যে এসেছে। কিন্তু, পরমব্রত বা দেবাদৃতাকে কোন চরিত্রে দেখা যাবে সেই নিয়েই উত্তেজনা জিইয়ে রেখেছে চ্যানেল কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় হতে চলেছে সব পর্দা ফাঁস।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button