Dev-Subhashree-Anirban: ‘দেশু ৭’-এর হাত ধরেই বিরাট চমক দেবের! প্রথমবার পরিচালক হিসাবে ধরা দেবেন মেগাস্টার
এদিন আচমকাই রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের অকাল মৃত্যুতে বাংলা ইন্ডাস্ট্রির ভিত নাড়িয়ে দেয়। তাঁর মৃত্যু নিয়ে একাধিক বৈঠক করে আর্টিস্ট ফোরাম। আর্টিস্ট ফোরামের শেষ মিটিংয়ে শিল্পীদের নিরাপত্তার পাশাপাশি ব্যান হওয়া শিল্পীদের ফিরিয়ে আনার দাবিও এদিন তুলেছিলেন দেব।
Dev-Subhashree-Anirban: ‘দেশু ৭’-এ শুভশ্রীর পাশাপাশি থাকছেন অনির্বাণও, এদিন বড়সড় ঘোষণা দিলেন দেব
হাইলাইটস:
- ‘দেশু ৭’-এর পরিচালক রূপে দেখা মিলবে দেবের!
- এই ছবিতে শুভশ্রীর সঙ্গে থাকছেন অনির্বাণও
- শুভশ্রীকে পাশে নিয়ে বিরাট ঘোষণা মেগাস্টারের
Dev-Subhashree-Anirban: চলতি বছরের পুজোয় আসতে চলতে দেব এবং শুভশ্রীর ‘দেশু’ জুটি। ফের শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সাথে পর্দায় একসাথে জুটি বাঁধতে চলেছেন দেব। তাই এবার ‘দেশু’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ ব্যাপক তুঙ্গে। তাই, এই ছবিকে ঘিরে চর্চার শেষ নেই। মাঝেই শোনা গিয়েছিল যে অনির্বাণ ভট্টাচার্য নাকি এই ছবির হাত ধরে ফের কামব্যাক করবেন। তবে তিনি ব্যান থাকার কারণে তৈরি হয় নানা বিতর্ক। এরপর টলিপাড়ায় একের পর এক ঘটনা ঘটে।
We’re now on WhatsApp- Click to join
এদিন আচমকাই রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের অকাল মৃত্যুতে বাংলা ইন্ডাস্ট্রির ভিত নাড়িয়ে দেয়। তাঁর মৃত্যু নিয়ে একাধিক বৈঠক করে আর্টিস্ট ফোরাম। আর্টিস্ট ফোরামের শেষ মিটিংয়ে শিল্পীদের নিরাপত্তার পাশাপাশি ব্যান হওয়া শিল্পীদের ফিরিয়ে আনার দাবিও এদিন তুলেছিলেন দেব। এরই পরিপ্রেক্ষিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, তিনি এ বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যেই একটি বিরাট পদক্ষেপ করবেন। এ নিয়ে কিছুটা জলঘোলার পর এবার অবশেষে হাসি ফোটে শিল্পীদের মুখেও।
We’re now on Telegram- Click to join
এই ব্যান থাকা শিল্পীদের মধ্যে ছিলেন অনির্বাণও। ফলে এবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে তিনিও কাজে যোগ দিচ্ছেন সেটাই স্বাভাবিক। কিন্তু ‘দেশু ৭’ এই কি দেখা যাবে তাঁকে? তা নিয়ে এবার নানা জল্পনা-কল্পনার মাঝেই বিরাট চমক দিলেন দেব। এদিন শুভশ্রীকে পাশে নিয়ে আনলেন নতুন ভিডিও।
Lives collide – Lines blur – Rules Break 💥
Silence was temporary. The shift is permanent.Brace yourselves as a whole new chapter unveils with #DeSu7 – In Cinemas This Pujo! 🔥
Need your blessings, good wishes and support like always! 🫶🏼 pic.twitter.com/w8vYremMuj
— Dev (@idevadhikari) April 10, 2026
আর সেখানেই দেখা মিলেছে অনির্বাণের। তাঁদের ‘দেশু ৭’-এ থাকছেন অনির্বাণও জানালেন দেব। তবে এখনই চমকের শেষ নয়। এই ছবির পরিচালনাও নাকি দেবই করবেন। এই ছবির হাত ধরেই প্রথমবার পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন দেব। শুধু তাই নয়, ছবির চিত্রনাট্যও লিখবেন মেগাস্টার দেবই।
Read More– ৭২ ঘণ্টার আগেই সামনে এল উত্তর, ফেডারেশনের সাথে আলোচনায় রাজি পরিচালকদের সংগঠন!
উল্লেখ্য, গত বছর দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছিল। ছবিটির শেষ শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। এরপর নানা জট কাটিয়ে প্রায় দশ বছর পর বড় পর্দায় মুক্তি পায় ছবিটি। কিন্তু তারপরও ফের ছন্দপতন হয়। তবে আবারও সব সমস্যা দূর করে তাঁরা। আর সেখানেই দেব শুভশ্রীকে ফের জুটি বাঁধার কথা জানান। আর তাতেই রাজি হয়ে যান নায়িকাও। আর এবার তাতেই যোগ দিতে চলেছেন অনির্বাণও।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






