Rudranil Ghosh-Prosenjit Chatterjee: নির্বাচনের ফলাফল প্রকাশের পরই রুদ্রনীলের সাথে ফোনে কথা বলায় কটাক্ষের শিকার প্রসেনজিৎ!
এই আবহেই শোরগোল শুরু হতেই অবশেষে নিজস্ব অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা প্রসেনজিৎ। তাই তিনি তাঁর সকলকে অনুরোধ করেছেন তাঁর গাঁয়ে যাতে রাজনীতির রঙ না লাগানো হয়।
Rudranil Ghosh-Prosenjit Chatterjee: ‘গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বললেন নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
হাইলাইটস:
- জয়ের পরই রুদ্রনীল ঘোষের সঙ্গে ফোন কথা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
- আর তারপরই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ঘিরে শুরু হয় জোরদার চর্চা
- কিন্তু তিনি রাজ্যবাসীকে অনুরোধ করেছেন তাঁর গাঁয়ে কোনও রাজনৈতিক রঙ না লাগানো হয়
Rudranil Ghosh-Prosenjit Chatterjee: হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রে ১৬০৫৮ ভোটের ব্যবধানে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। স্বাভাবিকভাবেই এই বিপুল জয় নিয়ে দারুণ খুশি অভিনেতা রুদ্রনীল ঘোষ। ছাব্বিশের এই ভোটবঙ্গে একাধিকবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানা যায়, রুদ্রনীল ঘোষের এই জয়ের পর তাঁর সাথে ফোনে কথা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। আর এরপরই টলিউডের বুম্বাদাকে ঘিরে রাজনীতির মঞ্চে শুরু হয় জোরদার চর্চা। কিন্তু সক্রিয়ভাবে কখনও রাজনীতির মাঠে তাঁকে দেখা যায়নি। তবে কি টলিউডের অন্দরমহলেও পালাবদলের হাওয়া?
এই আবহেই শোরগোল শুরু হতেই অবশেষে নিজস্ব অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা প্রসেনজিৎ। তাই তিনি তাঁর সকলকে অনুরোধ করেছেন তাঁর গাঁয়ে যাতে রাজনীতির রঙ না লাগানো হয়।
We’re now on WhatsApp- Click to join
বিতর্কের কবলে পড়ে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
এ প্রসঙ্গে তিনি এদিন পোস্ট করে লেখেন, ‘আমি অনেক বছর ধরে অত্যন্ত সম্মানের সাথে অভিনয় করে আসছি এবং আগামী দিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ— দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রঙ লাগাবেন না। আমি ফোন করিনি কাউকে, বরং আমার ছোট ভাই আমাকে ফোন করেছিল। বড় দাদা হিসেবে তাঁকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি সেইটুকুই পালন করেছি। এর সাথে রাজনীতির কোনও যোগসূত্র নেই।’
We’re now on Telegram- Click to join
প্রসেনজিতের এই পোস্ট সামনে আসার পরই মন্তব্য ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘এখন এটা না বললে কপালে অনেক কষ্ট আছে তাই এটা বুঝে গিয়েছে ভালো করে কাকা।’
এদিকে, আর একজন লিখেছেন, ‘দাদা বাংলা ইন্ডাস্ট্রিতে উত্তম কুমার এর পরই তোমায় পেয়েছি, বড্ড ভালোবাসি, দয়া করে তুমি রাজনৈতিক দলে এসো না।’
Read More- বাংলায় তারকা খসল ঘাসফুলের! হেরে ভূত হলেন সোহম-সায়ন্তিকা-রাজ সহ হেভিওয়েট ঘাসফুল তারকারা
আর একজন লিখেছেন, ‘অপেক্ষায় আছি আপনার সুর এ সুর মিলিয়েই বাকি নায়ক-নায়িকারাও কখন এরকম পোস্ট দেবে!’
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







