Rishav Basu: ‘আসল ধুরন্ধর তো মুখ্যমন্ত্রী শুভেন্দুই!’ শুভেন্দুকে নিয়ে মুভি বানাতে চান অভিনেতা ঋষভ বসু? জেনে নিন বিস্তারিত
তবে মুখ্যমন্ত্রী হওয়ার তাঁর এই পথ নেহাত সহজ ছিল না। ভবানীপুর ও নন্দীগ্রাম এই দুই জায়গাতেই যেভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী, তাতে বেশ বোঝাই যাচ্ছে যে তাঁর জনপ্রিয়তা ঠিক কতটা।
Rishav Basu: ‘মুখ্যমন্ত্রী শুভেন্দুর জার্নিটা মুগ্ধ করেছে আমাকে…’ শুভেন্দুকে নিয়ে কী তবে সত্যি সিনেমা বানানোর পরিকল্পনা করছেন ঋষভ?
হাইলাইটস:
- ২৬-শের ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছে পদ্ম শিবির
- পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী শুভেন্দুকে আসল ধুরন্ধর বললেন ঋষভ বসু
Rishav Basu: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বিপুল ভোটে হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস। টানা ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গে শাসন করার পর এবার বিদায় নিয়েছে তৃণমূল, এবার এর জায়গায় এসেছে পদ্ম শিবির। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গতকাল মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নতে পদার্পণ করেই ছক্কা হাঁকিয়েছেন শুভেন্দু অধিকারী। একদিকে যেমন পুরনো প্রকল্প বজায় থাকবে ঠিক তেমন অন্যদিকে আসবে ফের নতুন একগুচ্ছ প্রকল্প। শুভেন্দু অধিকারীর ঘোষনায় খুশি রাজ্যবাসী।
We’re now on WhatsApp- Click to join
তবে মুখ্যমন্ত্রী হওয়ার তাঁর এই পথ নেহাত সহজ ছিল না। ভবানীপুর ও নন্দীগ্রাম এই দুই জায়গাতেই যেভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী, তাতে বেশ বোঝাই যাচ্ছে যে তাঁর জনপ্রিয়তা ঠিক কতটা। এবার শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক কেরিয়ারকেই সিনেমার চিত্রনাট্যের সাথে তুলনা করলেন অভিনেতা ঋষভ বসু। এমনকি নতুন মুখ্যমন্ত্রীকেও ‘ধুরন্ধর’ বলতেও দ্বিধাবোধ করলেন না ঋষভ।
We’re now on Telegram- Click to join
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করায় ঋষভ বসু বলেন, ‘আমরা ধুরন্ধর ছবিতে দেখেছি কিভাবে রণবীর সিং পাকিস্তানের গ্যাংস্টারের দলে ঢুকে সেখানকার রাজা হয়ে ওঠেন। এক্ষেত্রেও ঠিক তেমনি শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূলের হাত ধরেই নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করে পরবর্তীকালে বিজেপিতে গিয়ে নিজের জায়গা শক্ত করলেন আর আজ তিনিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসলেন এটা সত্যিই অবিস্মরণীয়।’

অভিনেতা ঋষভ আরও বলেন, ‘শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক সফর যে কোনও চিত্রনাট্যকে হার মানায়। একজন নেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে ওঠার তাঁর যে জার্নিটা সেটা মুগ্ধ করেছে আমাকে। আমি ব্যক্তিগতভাবে কোনও দলকে সাপোর্ট করি না। কিন্তু আমি এটা বলতে পারি যে আমি যদি কোনওদিন প্রযোজক হই তাহলে অবশ্যই এ বিষয়টা নিয়ে একটা ছবি তৈরি করবই।’
Read More- ‘মোদির গ্যারান্টি’তেই ভরসা রাখছেন জিৎ, নতুন সরকারের থেকে এবার কী কী আশা করছেন নায়ক?
তবে নতুন সরকারের কাছে তাঁর একটাই দাবি, বিগত কিছু বছরে যেভাবে ইন্ডাস্ট্রির যে সব মানুষেরা রাজনীতির প্রভাবে প্রভাবিত হয়েছিলেন সেটা যেন আর আগামী দিনে না হয়। বহু অভিনেতা-অভিনেত্রীরা এতদিন ধরে কাজ পাননি। বহু সিনেমার মুক্তি আটকে দেওয়া জহয়েছিল, সেই সমস্ত ঘটনা যেন আর নতুন করে দ্বিতীয়বার না ঘটে এমনটাই চান তিনি। নতুন সরকারের কাছে তিনি এই একটাই দাবি করেছেন যাতে আগামী দিনে রাজনীতিমুক্ত একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারে সকলে মিলে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






