Kriti Sanon Photos: ‘ককটেল ২’ মুক্তির আগেই থ্রিডি ব্র্যালেট পরে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বাড়ালেন কৃতি শ্যানন, ভক্তরা অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ
বর্তমানে ভক্তরা বহুল প্রতীক্ষিত রোম্যান্টিক চলচ্চিত্র ‘ককটেল ২’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। ছবিটি আগামী ১৯শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগে, ছবিটির টিম বিভিন্ন শহরে প্রচার চালাচ্ছে।
Kriti Sanon Photos: ‘ককটেল ২’-এর প্রচারণার মাঝে কৃতি শ্যানন তার ভক্তদের সঙ্গে কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন
হাইলাইটস:
- ‘ককটেল ২’-এর জন্য জমিয়ে প্রচার করছেন কৃতি, শহীদ এবং রশ্মিকা
- কমলা রঙের ওয়ান-পিসের পর কৃতির শ্যাননের ডেনিম লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- এই লুকের বিশেষ আকর্ষণ ছিল তার পরনে থাকা থ্রিডি ব্র্যালেট
Kriti Sanon Photos: কৃতি শ্যানন তার আসন্ন ছবি ‘ককটেল ২’-এর জন্য জমিয়ে প্রচার করছেন। মুক্তির আগেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি থ্রিডি ফ্লোরাল ব্র্যালেট ও ম্যাচিং ডেনিম পরা কয়েকটি ছবি শেয়ার করেছেন।
We’re now on WhatsApp – Click to join
বর্তমানে ভক্তরা বহুল প্রতীক্ষিত রোম্যান্টিক চলচ্চিত্র ‘ককটেল ২’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। ছবিটি আগামী ১৯শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগে, ছবিটির টিম বিভিন্ন শহরে প্রচার চালাচ্ছে।
Kriti Sanon 🧡#Kriti #KritiSanon pic.twitter.com/VQVDGVduKD
— WV (@Weekendvibes_) June 12, 2026
মুম্বাইতে প্রচারমূলক উৎসব শুরু হয়েছে এবং গোটা টিম একসঙ্গে কাজ করছে। এদিন কৃতি একটি সুন্দর কমলা রঙের ওয়ান-পিসে তার ফটোশুটের ছবিও পোস্ট করেছেন, যেখানে তাকে দেখতে অসাধারণ লাগছিল। কৃতি তার ক্যাপশনে লিখেছেন, “পরে দেখা হবে, গতকাল মুম্বাইতে দারুণ মজা হয়েছে, পুনে, তোমরা কি আজকের রাতের জন্য তৈরি? ককটেল ২ ১৯শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।”
‘ককটেল ২’-তে কৃতি শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রশ্মিকা মন্দানা এবং শহীদ কাপুর। এখন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য অপেক্ষা করছে। এদিকে তারই মাঝে কৃতি শ্যাননের নতুন একটি নতুন সামনে এসেছে।
Kriti Sanon 💙🖤#Kriti #KritiSanon pic.twitter.com/2HpeOTu592
— WV (@Weekendvibes_) June 12, 2026
এদিনের লুকের জন্য কৃতি ডেনিম বেছে নিয়েছিলেন। তবে বিশেষ আকর্ষণ ছিল তার পরনে থাকা থ্রিডি ব্র্যালেট। পুরো লুকে দুর্দান্ত দেখাচ্ছিল ককটেল গার্লকে। ডেনিমের সাথে পয়েন্টেড নীল পাম্প জুতো পরেছিলেন এবং চুল খোলা রেখে পোজ দিয়েছেন। এই লুকটির সাথে তিনি অ্যাক্সেসরিজও দারুন সিলেক্ট করেছেন।
Read more:- ক্যাজুয়াল ও ফর্মাল ফিউশনে রশ্মিকা মন্দানা ঝড় তুলেছেন, ‘ককটেল গার্ল’-কে দেখে ভক্তরা মুগ্ধ
কৃতি স্যাননের কাজের ক্ষেত্র
কৃতিকে শেষবার ধনুশের বিপরীতে ‘তেরে ইশক মে’ ছবিতে দেখা গিয়েছিল। আনন্দ এল. রাই পরিচালিত এই রোম্যান্টিক ড্রামাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। এখন কৃতির আসন্ন ছবি হল ‘ককটেল ২’, যার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এই রকম বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






