Entertainment

KIFF 2026: লাগাতার বিষ্ণোই গ্যাংয়ের খুনের হুমকির মাঝেই এবার কলকাতার ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে আসছেন সালমান খান

তবে আগেই জানা গিয়েছিল যে, চলতিবারের ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রভাস, রজনীকান্ত, কঙ্গনা রানাওয়াতদের মতো প্যান ইন্ডিয়া সিনেইন্ডাস্ট্রির একঝাঁক বড় তারকা উপস্থিত থাকবেন এতে।

KIFF 2026: বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে ক্রমাগত খুনের হুমকির মধ্যেই কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন ভাইজান

 

হাইলাইটস:

  • এরই মাঝেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে সালমান খান
  • এবারের চলচ্চিত্র উৎসবে অক্ষয় কুমার থেকে আসছে সালমান খানও
  • ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনের তালিকায় রয়েছে একঝাঁক তারকা

KIFF 2026: বছর কয়েক ধরেই বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে সালমান খান। এর জেরে ভাইজানকে সর্বত্র ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে ঘুরতে হয়। কেবল কি তাই? প্রাণনাশের হুমকির জেরে বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করতে হয়। বাড়ি থেকে শুটিং ফ্লোর অবধি সালমান খানের গতিবিধিও মাপা। উপরন্তু কয়েক দিন আগেই ভাইজানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা রেইকি চালিয়েছিল। এমতাবস্থায়, আগামী ডিসেম্বর মাসেই এবার আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য শহর কলকাতায় পা রাখতে চলেছেন সালমান খান।

We’re now on Telegram- Click to join

তবে আগেই জানা গিয়েছিল যে, চলতিবারের ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রভাস, রজনীকান্ত, কঙ্গনা রানাওয়াতদের মতো প্যান ইন্ডিয়া সিনেইন্ডাস্ট্রির একঝাঁক বড় তারকা উপস্থিত থাকবেন এতে। আর মঙ্গলবার জানা গেল যে, ৩২তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি তালিকায় যোগ হয়েছে অক্ষয় কুমার, জনি লিভার, পরেশ রাওয়াল, অনুপম খের-সহ এবার জুড়লো সালমান খানের নামও।

এর পাশাপাশি, ভারতীয় সিনেদুনিয়ার আরও কিছুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে দেখা যেতে পারে উদ্বোধনী অনুষ্ঠানে। তবে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের কমিটির তরফে তারকাদের উপস্থিতিরও চূড়ান্ত তালিকা এখনও অবধি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

We’re now on WhatsApp- Click to join

প্রসঙ্গত, ফি বছরের মতো শাহরুখ খানের নাম নেই এই অতিথি তালিকায়। উল্লেখ্য, আমন্ত্রণ পেলেও বিগত কয়েক বছর ধরেই সশরীরে ‘KIFF’-এর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকতে পারেননি শাহরুখ খান। এবার সালমান খানের উপস্থিতি যে এই অনুষ্ঠানের জৌলুসে অতিরিক্ত মাত্রা যোগ করবে, তা বেশ বলাই বাহুল্য। আগামী, ১৬ থেকে ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Read More- এবার কলকাতার চলচ্চিত্র উৎসবে থাকবেন রজনীকান্ত-প্রভাস, বিশেষ ঘোষণা মিঠুন চক্রবর্তীর

অক্টোবর মাসের শেষের দিকেই নন্দনে আয়োজিত বৈঠক শেষে আগেই মহাগুরু মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, “এবার উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়ায় হবে রেড কার্পেট। এবং তার চারপাশে থাকবে বিখ্যাত অভিনেতাদের কাটআউট। প্রভাস, রজনীকান্ত এতে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকতে পারেন কোনও হলিউড তারকাও।”

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button