Entertainment

Mithun Chakraborty: এবার বড় সম্মান পেতে চলেছেন মিঠুন চক্রবর্তী, এদিন বড় ঘোষণা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আগামী মাসেই ৪০ তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, সেখানেই ডি লিট সম্মানে সম্মানিত করা হবে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে।

Mithun Chakraborty: এবার বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট সম্মান পেতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

 

হাইলাইটস:

  • অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও বিশেষ পরিচিত মিঠুন চক্রবর্তী
  • মিঠুন চক্রবর্তীকে এবার বড় সম্মান দিতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়
  • ৯ই ডিসেম্বর ডি লিট সম্মান পেতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Mithun Chakraborty: কেবল মাত্র একজন অভিনেতা হিসেবে নয় বরং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত মিঠুন চক্রবর্তী। একেবারে সাধারণ জীবনযাপন থেকে আজ তিনি আমাদের কাছে সুপারস্টার মিঠুন চক্রবর্তী। পর্দায় কখনও ‘ডিস্কো ড্যান্সার’, তো আবার কখনও ‘মহাগুরু’। দর্শকদের মন জয় করা থেকে শুরু করে শিক্ষাজগতের বিশেষ স্বীকৃতি, বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর জীবন নিয়ে অনায়াসে তৈরি করে ফেলা যায় আস্ত একটি সিনেমা। তিনি কখনও সবার প্রিয় মহাগুরু কখনো আবার রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে এবার একটি বড় সম্মান দিতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।

We’re now on Telegram- Click to join

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আগামী মাসেই ৪০ তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, সেখানেই ডি লিট সম্মানে সম্মানিত করা হবে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। আগামী ৯ই ডিসেম্বর এই অনুষ্ঠানটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে, এদিনই মহাগুরুর হাতে তুলে ওই মঞ্চেই তুলেছে দেওয়া হবে এই সম্মান।

We’re now on WhatsApp- Click to join

এই খবরটিতে রাজ্যপাল তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি শিলমোহর দিয়েছেন। তবে কেবল মাত্র সিনেমা জগৎ থেকে নয়, বিজ্ঞান জগতেরও বিশিষ্ট দুই মানুষকে এদিন সন্মান তুলে দেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ওই মঞ্চেই ডি লিট সম্মান পাবেন অধ্যাপক জি পার্থ সারথি ও অধ্যাপক ভূপেন্দ্রনাথ গোস্বামী।

উল্লেখ্য, ২০২৪ সালে পদ্মভূষণ পুরস্কারের সম্মানিত হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ওই একই বছরই দাদাহাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন মহাগুরু। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন সম্মানে সম্মানিত হতে চলেছেন অভিনেতা।

Read More- পঁচিশ বছর পর কাভি খুশি কাভি গম-এর আইকনিক রাইচাঁদ ম্যানশনকে আবার তৈরি করলেন করণ জোহর

প্রসঙ্গত, এ মুহূর্তে রাজনীতি নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে খুব সম্প্রতি তাঁকে ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’ ছবির একেবারে শেষ ভাগে অভিনয় করতে দেখা মিলেছে। মনে করা হচ্ছে যে, এই সিরিজের আগামী পর্বে তাঁকে খুব সম্ভবত অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। যদিও, আপাতত এই খবরটিতে শিলমোহর দেননি অভিনেতা মিঠুন চক্রবর্তী বা পরিচালক কেউই।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button