Bangla News

Winter Weather Update: কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নিচে, উত্তুরে হাওয়ায় কবে শুরু হবে শীতের দাপট?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা কমতে শুরু করল রাজ্যে। আজ পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। শুক্রবারের মধ্যে রাজ্যের সব জেলাতেই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে।

Winter Weather Update: দরকায় কড়া নাড়ছে শীত, কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? জেনে নিন বিস্তারিত

 

হাইলাইটস:

  • ২০-র নীচে নাম কলকাতার পারদ
  • কবে শুরু শীতের ‘দাপুটে ব্যাটিং’?
  • বিশদ জানাল আবহাওয়া দফতর

Winter Weather Update: রাজ্যে ইতিমধ্যেই মিলেছে শীতের আমেজ! দ্রুতই উত্তুরে হাওয়ার প্রভাবে কমছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের মধ্যেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি নামতে পারে। শহর কলকাতায় তাপমাত্রা ১৮ ডিগ্রি আর পশ্চিমের জেলাগুলিতে রয়েছে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা। আপাতত রাজ্যজুড়ে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। কোথাও কোথাও সকালের দিকে দেখা মিলবে হালকা কুয়াশা এবং ধোঁয়াশারও।

We’re now on Telegram- Click to join

কবে শুরু হবে শীতের দাপুটে ব্যাটিং?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা কমতে শুরু করল রাজ্যে। আজ পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। শুক্রবারের মধ্যে রাজ্যের সব জেলাতেই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে।

We’re now on WhatsApp- Click to join

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় ১৮ ডিগ্রি সেলসিয়াসে আর পশ্চিমের জেলায় ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রার পারদ। রাজ্য জুড়েই শুরু শীতের আমেজ তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে, ফলে ক্রমশ কমবে অস্বস্তি।

রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা অনেকটাই কমবে। বুধবার সব জেলাতেই থাকবে শুষ্ক আবহাওয়া। জানা গিয়েছে, কমেছে সর্বনিম্ন তাপমাত্রা, আরও কিছুটা কমতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি বাড়বে।

জানা যাচ্ছে, উত্তরবঙ্গে সম্ভাবনা রয়েছে কুয়াশার। শুক্রবারের মধ্যে কমতে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পশ্চিমের জেলায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

সকাল থেকেই তাপমাত্রা কমে যাওয়ায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি পার্বত্য এলাকায়। কোথাও কোথাও ২০০ মিটারে নেমে আসতে পারে দৃশ্যমানতা। বৃহস্পতিবার অবধি কুয়াশার দাপটও বেশি থাকবে।

Read More- ভ্রমণের আগে সাবধান! দিঘা-পুরী বেড়াতে যাওয়ার আগে সতর্ক করছে হাওয়া অফিস

মঙ্গলবার থেকে ক্রমশ তাপমাত্রা কমবে বলেই জানিয়েছে মৌসম ভবন। গত ২৪ ঘণ্টায় ইতিমধ্যেই কলকাতায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার পতনে আবহাওয়া থাকবে মনোরম।

এইরকম আরও আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button