EntertainmentPolitics

Dev Viral Video: দেবকে দেখে ‘চোর চোর’ বলে চিৎকার, কি ঘটেছে এদিন? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

তবে এবার দেবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে, যা বাংলার সুপারস্টার সাংসদ দেবের সুনাম নষ্ট করার জন্য এটি যথেষ্ট। ভিডিওতে দেখা যায়, দেবকে দেখে ‘চোর চোর’ বলে মন্তব্য করতে।

Dev Viral Video: সুপারস্টার দেবকে ঘিরে উঠেছে ‘চোর’ স্লোগান, আদৌ কী ঘটেছে এই ঘটনা? জানুন আসল সত্য

হাইলাইটস:

  • তৃণমূল কংগ্রেসের হয়ে বহু দিনের পথ চলা দেবের
  • এবারের নির্বাচনে পরাজিত হয় তৃণমূল কংগ্রেস
  • এরপরই দেবের একটি ভিডিও ভাইরাল হয়েছে
  • এই ভিডিওর বিতর্ক ঘিরে ক্ষোভের মুখে দেব

Dev Viral Video: ২০১৪ সাল থেকেই তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক মঞ্চে নেমেছিলেন অভিনেতা দেব। এরপরই একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে পরিচয় পান তিনি। সিনেমার পর্দায় যেমন নিজের জাদু দেখিয়েছিলেন ঠিক তেমনই রাজনীতির ময়দানেও সে হয়ে ওঠেন ভীষণ জনপ্রিয়। যদিও এ বছর বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়াননি দেব, তবে দলের হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল দেবকে।

We’re now on WhatsApp- Click to join

তবে এবার দেবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে, যা বাংলার সুপারস্টার সাংসদ দেবের সুনাম নষ্ট করার জন্য এটি যথেষ্ট। ভিডিওতে দেখা যায়, দেবকে দেখে ‘চোর চোর’ বলে মন্তব্য করতে। অবশেষে মুখ ঢেকে ভিড় থেকে বেরোতে হয় তাঁকে।

We’re now on Telegram- Click to join

তবে এবার প্রশ্ন এই ভিডিও কি আদৌ সত্যি? 

একটু খুটিয়ে দেখলেই বোঝা যাবে, দেবের এই ফুটেজটি আগের। নির্বাচনের আগে যখন শ্রেয়া পাণ্ডের হয়ে তিনি প্রচারে অংশ নিয়েছিলেন এটি তখনকার। সেটার পিছনে অনেকের চিৎকার শোনা যায়, ‘চোর চোর’ বলে। তবে তা স্পষ্ট নয়। বরং কাওকে ‘চল চল’ বলতে শোনা যাচ্ছে। বরং দেবকে ঘিরে এই চিৎকার, সেটা মূলত অভিনেতার সাথে সেলফি তোলার আর অটোগ্রাফ নেওয়ার।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই বেজায় চটেছে দেব ভক্তরা। যাতে অভিনেতার এভাবে মানহানি করা না হয়, তার জন্য বার্তা প্রায় প্রতিটা মন্তব্যেই। আবার ভক্তরা দেবকে অনুরোধ করেছেন, আর যেন তিনি রাজনীতির এই ঘোলা জলে না নামেন।

Read More- রাজ্যে বিজেপির বিপুল বিজয়ের পর প্রতিক্রিয়া জানালেন দেব, সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন দেব?

প্রসঙ্গত, দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত থাকলেও তাঁকে কখনও কটু কথা বলতে শোনা যায়নি। চিরকাল ‘সৌজন্যের রাজনীতি’ই তিনি করে এসেছেন। প্রচার মঞ্চ থেকে বিরোধীদের জন্য কখনও কিছু এমন বলেননি যা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। খুব স্বাভাবিকভাবেই তাই দেবের সঙ্গে হওয়া এহেন আচরণ একেবারেই মেনে নিতে পারছেন না নেটদুনিয়া।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button