Ritabrata TMC Candidate List: নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল এবার নব তৃণমূলও!
এদিন এ জাতীয় কর্মসমিতির বৈঠকের পরই এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রেজিনগরে তাঁদের প্রার্থী হলেন সফিউজ্জামান শেখ৷ আর অন্যদিকে নন্দীগ্রামে ঋতব্রত শিবিরের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে মহম্মদ এতেসামুল হককে৷
Ritabrata TMC Candidate List: এবার কোন নাম না কোন প্রতীকে লড়াই? সাফ জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস:
- আগামী ৬ই অক্টোবর হবে নন্দীগ্রাম এবং রেজিনগরে বিধানসভা উপনির্বাচন
- ১৬ই সেপ্টেম্বর তাদের প্রার্থীরা মনোনয়ন দেবে বলেই জানালেন ঋতব্রত
- তবে এবার কোন প্রতীকে হবে লড়াই? স্পষ্ট জানিয়ে দিলেন ঋতব্রত
Ritabrata TMC Candidate List: গতকালই নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে কালীঘাট তৃণমূল। তারই এবার ২৪ ঘণ্টার মধ্যেই এই দুই বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিল ঋতব্রত শিবিরের তৃণমূল।
We’re now on Telegram- Click to join
এদিন এ জাতীয় কর্মসমিতির বৈঠকের পরই এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রেজিনগরে তাঁদের প্রার্থী হলেন সফিউজ্জামান শেখ৷ আর অন্যদিকে নন্দীগ্রামে ঋতব্রত শিবিরের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে মহম্মদ এতেসামুল হককে৷
We’re now on WhatsApp- Click to join
এখনও পর্যন্ত তৃণমূলের প্রতীক জট নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত না করলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামেই তাঁদের প্রার্থীরাই নির্বাচনে লড়াই করার জন্য প্রচার করবেন ও মনোনয়নও জমা দেবেন৷ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরাই তো আসলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷ এর ফলে সেই নামেই আমরা মনোনয়ন জমা দেব৷ প্রতীক ঘাসের উপরেই জোড়া ফুল৷’
TMC faction led by Ritabrata Banerjee announced their candidates for the by-polls.
Rejinagar: Safiuddin Sheikh
Nandigram: Md Eteshamul Haque
Congress and CPI(M) also announced their candidates earlier.
Symbol dispute among the TMC factions will come now. https://t.co/SaltqAliSv
— GeoMedicus (@dr_harish_s) September 14, 2026
এই প্রতীক জটিলতা নিয়ে এদিন ঋতব্রতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এর জন্য আছে নির্বাচন কমিশন। আমরা এত কিছুর দায়িত্ব নেবই বা কেন? নির্বাচন কমিশনের উপরেই ভরসা থাকুক না৷’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেছেন যে, উপনির্বাচনে তাঁদের প্রধান প্রতিপক্ষ হল বিজেপি-ই৷
অবশ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এ দিনও দাবি করেছেন, নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় হলে তাঁরা প্রার্থী দিতেন না৷
এই উপনির্বাচনে কালীঘাট শিবিরের প্রার্থী কারা?
গতকালই কালীঘাট তৃণমূলের তরফে জানানো হয়, নন্দীগ্রামের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সঞ্চিতা প্রধান দে৷ অন্যদিকে, রেজিনগর কেন্দ্র থেকে কালীঘাট তৃণমূলের প্রার্থী হচ্ছেন রবিউল আলম চৌধুরী৷
Read More- চাকরি গিয়েছে আগেই, এবার মমতার হাতিয়ার হয়ে প্রার্থী হলেন সঞ্চিতা প্রধান দে
তৃণমূলের এবার প্রতীক জট
এই উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করলেও জোড়াফুল প্রতীকেই কালীঘাট অথবা ঋতব্রত শিবিরের প্রার্থীরা লড়তে পারবেন কি না, তা এখনও অবধি চূড়ান্ত নয়৷ কারণ হচ্ছে তৃণমূলের প্রতীক বিতর্কের এখনও সিদ্ধান্ত করেনি জাতীয় নির্বাচন কমিশন৷ আগামী ১৬ তারিখের মধ্যে এই দু পক্ষকেই নথি, বক্তব্য জমা দেওয়ার এবার চূডান্ত সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন৷ এই উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখও ১৬ই সেপ্টেম্বর।
এইরকম আরও নির্বাচন এবং রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।





