West Bengal Weather Update: দুর্গাপুজোতেও আর রেহাই নেই, আগামী ক’দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন ভিজবে কলকাতাও
এদিকে, উত্তরবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার অবধি থাকবে শুষ্ক আবহাওয়া। শুক্রবার এবং শনিবার দিন উত্তরবঙ্গের দু-এক জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
West Bengal Weather Update: আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
হাইলাইটস:
- বৃষ্টির হাত থেকে কী তবে পুজোয় মিলছে না রেহাই?
- অষ্টমী অবধি বৃষ্টির সম্ভাবনা রাজ্যের জেলায় জেলায়
- তবে নবমী থেকে হতে পারে আবহাওয়ার পরিবর্তন
West Bengal Weather Update: দুর্গাপুজোতেও এবার বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না রাজ্যে। অষ্টমী অবধি বিক্ষিপ্ত বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বুধবার এবং বাকি সব জেলায় বৃহস্পতিবার অবধি আবহাওয়া থাকবে শুষ্ক। সকাল ও সন্ধ্যায় আবহাওয়ার বদলেরও ইঙ্গিত রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর মুখে। বৃহস্পতিবার পঞ্চমী থেকে শনিবার প্রথম সপ্তমী অবধি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম।
We’re now on Telegram- Click to join
এদিকে, উত্তরবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার অবধি থাকবে শুষ্ক আবহাওয়া। শুক্রবার এবং শনিবার দিন উত্তরবঙ্গের দু-এক জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুজোর দিনগুলো শুষ্ক আবহাওয়াতেই কাটবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। নিম্নচাপের সম্ভাবনা পুজোর মুখে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। আগামীকাল এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল রয়েছে। ইতিমধ্যে আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। নিম্নচাপ তৈরি হলেও অন্ধ্রপ্রদেশের দিকেই এর অভিমুখ।
We’re now on WhatsApp- Click to join
এদিকে, দক্ষিণবঙ্গে আকাশ মূলত হবে পরিষ্কার। দু-এক জায়গায় আকাশ হবে আংশিক মেঘলা। সকাল ও সন্ধ্যায় থাকবে মনোরম আবহাওয়া। ক্রমশ কমবে অস্বস্তির সম্ভাবনা। প্রসঙ্গত, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তৈরি হতে পারে বর্ষা বিদায়ের পরিস্থিতি। বুধবার থেকে হবে আবহাওয়ার বদল। বৃহস্পতিবার থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস ও সতর্কতা . Weather Forecast & Warning for West Bengal. pic.twitter.com/LoaETxM2qH
— IMD Kolkata (@ImdKolkata) October 12, 2026
আজ থেকে বুধবার অবধি শুষ্ক আবহাওয়া। মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলায় শুষ্ক আবহাওয়া। বুধবার পর্যন্ত বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল ও সন্ধ্যায় থাকবে মনোরম আবহাওয়া। তবে দিনের বেলায় কলকাতা সংলগ্ন এলাকায় এখনও থাকবে কিছুটা অস্বস্তি।
বুধবার হবে আবহাওয়ার পরিবর্তন হবে। বিকেলের দিকে মূলত আকাশ মেঘলা থাকবে। এবং দক্ষিণের হাওড়া, কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার দু-এক জায়গায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।
Read More- বৈশাখেই হাঁসফাঁস গরম, এবার বর্ষায় বৃষ্টিও কম, পশ্চিমবঙ্গের জন্য কী পূর্বাভাস আবহাওয়া দফতরের
বৃহস্পতিবার থেকে শনিবার অবধি আকাশ মূলত মেঘলাই থাকবে। বৃষ্টির সম্ভাবনা হবে হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৫ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে প্রতি ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা বাতাস। রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। ক্রমশ কমবে তাপমাত্রাও।
অন্যদিকে, আজ থেকে বৃহস্পতিবার অবধি উত্তরবঙ্গে মূলত থাকবে শুষ্ক আবহাওয়াই। তবে শুক্রবার এবং শনিবার দু-এক জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তৈরি হচ্ছে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিস্থিতি। শুক্র ও শনিবার উপরের দিকের জেলাতে হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা তৈরি হতে পারে। কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব সামান্য।
এইরকম আরও আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







