INDIA Bloc CJI Meet: রাহুল-মমতাদের ‘না’ বলে ৪টি যুক্তি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি!
এসআইআর সংক্রান্ত অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেই সুপ্রিম কোর্টের বিচারপতির সাথে দেখা করতে চেয়েছিলেন ‘ইন্ডিয়া’র সাংসদেরা।
INDIA Bloc CJI Meet: সুপ্রিম কোর্ট অভিযান কি তবে হবে? ফের দিল্লিতে বন্ধ মেট্রো স্টেশন!
হাইলাইটস:
- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে দেখা করতে চেয়েছিলেন ‘ইন্ডিয়া’র সাংসদেরা
- কিন্তু তাঁদের আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি
- সূত্রের খবর, চারটি যুক্তি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
INDIA Bloc CJI Meet: সোমবার অর্থাৎ আজ দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের সাথে দেখা করতে চেয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিয়েছিল। সেই অভিযানে শামিল হওয়ার কথা ছিল মমতা, রাহুলদের। তবে গতকালই তাঁদের আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। সূত্রের খবর অনুযায়ী, বিরোধী শিবিরের আবেদনের জবাবে মূলত ৪টি বিষয় তিনি উত্থাপন করেছেন। কেন দেখা করতে পারবেন না, যুক্তি দিয়ে ব্যাখ্যা করেছেন।
We’re now on Telegram- Click to join
এসআইআর সংক্রান্ত অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেই সুপ্রিম কোর্টের বিচারপতির সাথে দেখা করতে চেয়েছিলেন ‘ইন্ডিয়া’র সাংসদেরা।
১ম, প্রধান বিচারপতি জানিয়েছেন, এই সকল অভিযোগ সংক্রান্ত মামলা শীর্ষ আদালতে ইতিমধ্যেই রয়েছে বিচারাধীন। তাই আদালতের বাইরে এ নিয়ে আলোচনা করা সম্ভব নয়।
We’re now on WhatsApp- Click to join
২য়, বিরোধীদের দেশের সাংবিধানিক কাঠামো মনে করিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি জানিয়েছেন, এই ধরনের অভিযোগ বিবেচনা করা অথবা তার ভিত্তিতেই আদালতের প্রশাসনিক এক্তিয়ারের আওতায় নেই কোনও পদক্ষেপ করা।
৩য়, তিনি জানিয়েছেন, দেশের সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ ও অন্যান্য ধারার অধীনে রয়েছে আদালতের বিচারবিভাগীয় পর্যালোচনার ক্ষমতা। তাই আজ যদি কোনও আবেদন এই অভিযোগগুলি নিয়ে অথবা মামলা করা হয়, তবে মামলাগুলি পরবর্তী শুনানির দিন তা গ্রহণ করা হবে।
Yesterday, the nation's young came out in Delhi to peacefully protest. They came with love in their hearts, not hatred or anger. They were beaten, both by cops and BJP goons.
This is not the India we want.
Tomorrow, we will march to the Supreme Court as Indians, united beyond… pic.twitter.com/uYpWulaQ31
— Jothimani (@jothims) October 11, 2026
৪র্থ, দেশের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় যে দায়বদ্ধ সুপ্রিম কোর্ট, তা বিরোধীদের চিঠিতে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, নাগরিকদের জন্য সবসময় খোলা আছে আদালতের দরজা।
Read More- সাউথ অ্যাভিনিউ থেকে আটক করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতাদের
আজ এই কর্মসূচির কথা মাথায় রেখেই প্রস্তুত রয়েছে দিল্লি পুলিশ। নিরাপত্তার জেরে দিল্লির ছ’টি মেট্রো স্টেশন সকাল ৬টা থেকে বিকেল ৪টে অবধি বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। সিজেপিও পৃথক ভাবে আজ পথে নামার কথা জানিয়েছে। তবে এখনও অবধি কোনও ঘোষিত কর্মসূচি নেই তাদের।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







