Bangla News

UPI Charge Details Update: পাড়ার দোকান থেকে শুরু করে পেট্রোল পাম্পে তেল, UPI-এ দাম মেটালে কি খরচ বাড়বে? জেনে নিন বিস্তারিত

এই চার্জ বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) ব্যবসায়ীদের ক্ষেত্রেও খুবই নগণ্য হারে রাখা হয়েছে বলে বিবৃতি জারি করে দাবি করেছে কেন্দ্রীয় সরকার৷ প্রতিটি লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের সর্বোচ্চ ৩০০ টাকা থেকে কাটা হবে৷

UPI Charge Details Update: চালু নয়া নিয়ম, UPI-তে কী টাকা মেটানো যাবে আগের মতোই? জানুন সত্যটা

হাইলাইটস:

  • UPI লেনদেনের ক্ষেত্রে এবার লাগু হবে চার্জ
  • আগামী ১৫ই অক্টোবর থেকেই কার্যকর হবে
  • এ প্রসঙ্গে আর কী জানাল কেন্দ্রীয় সরকার?

UPI Charge Details Update: আগামী ১৫ই অক্টোবর থেকে UPI লেনদেনের ক্ষেত্রে লাগু হবে চার্জ৷ ২০০০ টাকার উপরে কোনও গ্রাহকের থেকে UPI-এর মাধ্যমে টাকা নিলে ০.৪ শতাংশ হারে ব্যবসায়ীদের থেকে চার্জ কাটা হবে৷ ক্রেতাদের উপরে কোনওভাবেই এই নতুন চার্জ চাপবে না৷

We’re now on Telegram- Click to join

এই চার্জ বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) ব্যবসায়ীদের ক্ষেত্রেও খুবই নগণ্য হারে রাখা হয়েছে বলে বিবৃতি জারি করে দাবি করেছে কেন্দ্রীয় সরকার৷ প্রতিটি লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের সর্বোচ্চ ৩০০ টাকা থেকে কাটা হবে৷ তবে রেল, পেট্রোল পাম্প, টেলিকম থেকে জ্বালানি ভরার মতো এই এমডিআর জরুরি পরিষেবাগুলির ক্ষেত্রে লেনদেন পিছু ৫ টাকায় বেঁধে দেওয়া হয়েছে৷ অর্থাৎ, এই ধরনের পরিষেবার ক্ষেত্রে কোনও গ্রাহকের থেকে UPI-এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ২০০০ টাকার বেশি নিলেও এমডিআর হিসেবে কাটা হবে ৫ টাকাই৷

We’re now on WhatsApp- Click to join

এরই সঙ্গে কেন্দ্রীয় সরকার আরও স্পষ্ট করে দিয়েছে যে, কোনওভাবেই এই অতিরিক্ত চার্জ গ্রাহকদের থেকে আদায় করতে পারবেন না ব্যবসায়ীরা৷

কোন কোন ক্ষেত্রে ২০০০ টাকার উপরে লেনদেন পিছু ৫ টাকা এমডিআর?

মিউচুয়াল ফান্ড অথবা ক্যাপিটাল মার্কেটে টাকা বিনিয়োগের ক্ষেত্রে ২০০০ টাকার উপরে লেনদেনে এই এমডিআর-এর হার রাখা হয়েছে ০.২ শতাংশ৷ এক্ষেত্রেও সর্বোচ্চ ৩০০ টাকা একটি লেনদেনে এমডিআর কাটা হবে৷

UPI-এর এই নয়া নিয়মে সাধারণ ক্রেতাদের মতো ছোট ছোট ব্যবসায়ী এবং হকারদেরও স্বস্তি দেওয়া হয়েছে৷ এক্ষেত্রে যেসব ব্যবসায়ীরা UPI-এর মাধ্যমে মাসিক ১ লক্ষ টাকা অবধি গ্রহণ করবেন, তাঁদের কোনও চার্জই দিতে হবে না৷

Read More- UPI-এর আদলে কি তৈরি হচ্ছে ‘ব্রিকস পে’? জেনে নিন ভারত ও আরও কয়েকটি দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা কীভাবে বদলে যেতে পারে

এদিকে, UPI লেনদেন ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি থাকছে৷ মাসিক লেনদেনের ক্ষেত্রেও কোনওরকম বেঁধে দেওয়া হচ্ছে না ঊর্ধ্বসীমা৷ তবে কী ধরনের এই লেনদেন করা হচ্ছে তার উপরে ভিত্তি করেই দৈনিক ১ থেকে ৫ লক্ষ টাকা অবধি লেনদেনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ এনপিসিআই অথবা ব্যাঙ্কগুলি জারি করে৷ কিন্তু তা পুরোটাই এবার ডিজিটাল লেনদেনকে নিরাপদ রাখার জন্য করা হয় বলেই দাবি করেছে কেন্দ্রীয় সরকার।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button