Bangla News

Narendra Modi Birthday: আজ প্রধানমন্ত্রীর সাফল্য এবং দীর্ঘায়ু প্রার্থনা করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রসঙ্গত, ১৯৫০ সালে গুজরাতের ভাদনগরে জন্ম তাঁর। স্বাধীনতার পর জন্ম নেওয়া ভারতের প্রথম প্রধানমন্ত্রীও হলেন তিনি।

Narendra Modi Birthday: বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা… প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সমাজ মাধ্যমে বিশেষ পোস্ট মুখ্যমন্ত্রীর

হাইলাইটস:

  • আজ ৭৬তম জন্মদিন পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
  • প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
  • বিশেষ শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা লিখলেন…

Narendra Modi Birthday: আজ ৭৬ বছরে বয়সে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

We’re now on Telegram- Click to join

প্রসঙ্গত, ১৯৫০ সালে গুজরাতের ভাদনগরে জন্ম তাঁর। স্বাধীনতার পর জন্ম নেওয়া ভারতের প্রথম প্রধানমন্ত্রীও হলেন তিনি। ভাদনগরের সাধারণ জীবন থেকে শুরু করে RSS-এর সাংগঠনিক কাজ, বিজেপি-তে দীর্ঘ রাজনৈতিক পথ-চলা, গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে ১২ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন এবং ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে—এসব বিভিন্ন পর্যায় পেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক জীবন বিস্তৃত হয়েছে। এদিন শুভেন্দু অধিকারী আরও লেখেন…

We’re now on WhatsApp- Click to join

কেবল আজ নয়৷ প্রি-জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ গতকাল শুভেন্দু অধিকারী লেখেন, ‘১৭ই সেপ্টেম্বর ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হল শুভ জন্মদিন। মোদিজি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘ ২৫ বছরের এই সময়কালের জনসেবা এবং দেশসেবার গৌরবময় যাত্রা, আগামী ৭ই অক্টোবর তা পূর্ণ হতে চলেছে।

এই ঐতিহাসিক মুহূর্তকেই স্মরণীয় করে রাখতে “সেবা সংকল্প অভিযান” শুরু হতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভ জন্মদিন উপলক্ষে সর্বত্র ‘আশীর্বাদের প্রদীপ’ প্রজ্বলন করে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোদিজি যাতে নিজেকে দেশসেবায় আরও বহু বছর ধরে নিয়োজিত করে রাখতে পারেন এই প্রার্থনাই করা হবে।’

এদিকে, ভাদনগরের শৈশব থেকে RSS এবং বিজেপি-র সাংগঠনিক কাজ, গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ১২ বছরেরও বেশি সময়ের দায়িত্ব পালন এবং এরপর টানা তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হিসাবে—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনজীবনের যাত্রায় একাধিক গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে। ২০২৬ সালে তাঁর ৭৬তম জন্মদিনের সাথে আরও একটি মাইলস্টোনও যুক্ত হয়েছে।

Read More- প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে জেনে নিন নরেন্দ্র মোদীর অনুপ্রেরণামূলক যাত্রা সম্পর্কে

নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪,৩৯৯ দিন দায়িত্ব পালনের তিনি পরিসংখ্যান অতিক্রম করেন। এর মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৪,৩৯৮ দিনের আগের রেকর্ডও ছাপিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button