Kolkata to Dhaka: ঢাকা থেকে এল বিশেষ অনুরোধ, সরাসরি কলকাতা থেকে ফের একবার ট্রেনে চেপে চলে যেতে পারবেন বাংলাদেশ?
শেখ হাসিনা সরকারের পতনের পরই মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে সম্পর্কে অবনতি হয়েছিল দুই পড়শি দেশের। বন্ধ হয়েছিল ভারত-বাংলাদেশ সীমান্ত।
Kolkata to Dhaka: ফের কলকাতা থেকে ঢাকা অবধি মৈত্রী এক্সপ্রেস চালু করার জন্য রেলমন্ত্রকের কাছে আবেদন ঢাকা প্রশাসনের
হাইলাইটস:
- তারেক রহমানের সরকারের আমলে ভারত-বাংলাদেশ সম্পর্ক অনেকটাই উন্নতি হয়েছে
- এ জন্য কলকাতা থেকে ট্রেনে চেপে বাংলাদেশ পৌঁছে যেতে পারবেন ফের একবার?
- তাই এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে ভারতকে আর্জি জানাল ঢাকা প্রশাসন
Kolkata to Dhaka: এবার কী পুরনো বন্ধুত্ব তবে জোড়া লাগবে? ফের রেলপথে জুড়বে ভারত এবং বাংলাদেশ? এই চর্চাই এবার পৌঁছেছে চরমে। কারণ এর আর্জি এসেছে বাংলাদেশ থেকেই। দাবি যে, বর্তমানে দুই দেশের সম্পর্ক এবং পরিস্থিতি দুই-ই উন্নতি হয়েছে। এই আবহেই ফের একবার চালু করা হোক মৈত্রী এক্সপ্রেস। ঢাকা থেকে চিঠি আসতেই তৎপর হয়েছে স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রকও। পরিস্থিতি যাচাই করে তাঁরা সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই পূর্ব রেলকে চিঠি দিয়ে প্রস্তুত থাকার জন্য নির্দেশ জারি করা হয়েছে বলেই খবর সূত্রের।
We’re now on WhatsApp- Click to join
শেখ হাসিনা সরকারের পতনের পরই মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে সম্পর্কে অবনতি হয়েছিল দুই পড়শি দেশের। বন্ধ হয়েছিল ভারত-বাংলাদেশ সীমান্ত। বন্ধ রাখা হয়েছিল ভিসা দেওয়াও। সম্প্রতি, বাংলাদেশের নাগরিকদের জন্য এবার পর্যটন ভিসা ও অন্যান্য ভিসা ইতিমধ্যে চালু করেছে ভারত সরকার।
We’re now on Telegram- Click to join
এবার ঢাকা থেকে আর্জি এল ভারতের কাছে। রেল মন্ত্রকের কাছে এবার আবেদন পাঠাল ঢাকা প্রশাসন ফের কলকাতা থেকে ঢাকা অবধি মৈত্রী এক্সপ্রেস চালু করার জন্য। ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশনের পক্ষ থেকে বিদেশ মন্ত্রক এবং রেল মন্ত্রকের কাছে চিঠি দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
India, Bangladesh Train Service To Resume Soon? pic.twitter.com/sCft9u38sk
— Bengal's untold tales (@Gramergolpo) July 11, 2026
এদিন সেই চিঠির বক্তব্যসহ রেল মন্ত্রকের ট্রাফিক ট্রান্সপোর্ট (এফ) এক্সিকিউটিভ ডিরেক্টর পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে এবার চিঠি (নম্বর –2026/TT-VI/71/BDR/03) পাঠালেন। ওই চিঠিতে জানানো হয়েছে, ২০২৪ সালের গত ১৯শে জুলাই থেকে বন্ধ হয়ে রয়েছে মৈত্রী এক্সপ্রেস। ইতিমধ্যে এই রেল পরিষেবা পুনরায় শুরু করা যায় কিনা, তা নিয়ে ঢাকার তরফ থেকে এসেছে আবেদন পত্র।
সূত্রের খবর যে, বাংলাদেশে তারেক রহমানের সরকারের আমলে বর্তমানে পরিস্থিতি যেহেতু আগের তুলনায় বেশ অনেকটাই উন্নতি হয়েছে, তাই রেলমন্ত্রক এবং বিদেশমন্ত্রক একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়টি নিয়ে শুরু করেছে ভাবনা চিন্তা।
ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা প্রশাসন চাইছে মৈত্রী এক্সপ্রেস বন্ধ হওয়ার আগে যে সপ্তাহে যেরকম ৫ দিন চলত, সেই একইভাবে শুরু করা হোক রেল পরিষেবা।
Read More- কেবল হোল্ডিং সেন্টারই নয়, চুপি চুপি ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের রুখতে বিরাট পদক্ষেপ
ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন বর্ডার ম্যানেজমেন্ট এন্ড ফরেনার্স ডিভিশন ও সেন্টার বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্স এন্ড কাস্টমস বিভাগ এই বিষয়টি খতিয়ে দেখছে। ওই চিঠিতে আরও জানানো হয়েছে যে, রেল কর্তৃপক্ষ থেকে সবুজ সংকেত মিললেই পরিষেবা পুনরায় চালু করা হবে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







