India-Bangladesh Border: কেবল হোল্ডিং সেন্টারই নয়, চুপি চুপি ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের রুখতে বিরাট পদক্ষেপ
প্রথমবারের পর ফের আরও একবার নতুন পর্যায়ে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-কে জমি হস্তান্তর করল সরকার। এর ফলে এখনও অবধি বিএসএফ-কে হস্তান্তরিত মোট জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪২.৭৯ একর।
India-Bangladesh Border: ভারতে অবৈধভাবে ঢুকে পড়া রুখতে এবার আরও বিরাট পদক্ষেপ শুভেন্দুর সরকারের
হাইলাইটস:
- প্রথম ক্যাবিনেট বৈঠকেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল
- এবার আরও বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার
- এদিন স্পষ্ট আর কি জানানো হয়েছে? বিশদ জানুন
India-Bangladesh Border: আপাতত সমগ্র বাংলাজুড়ে শুরু হয়েছে এটারই ব্যবস্থা। ট্রিপল ডি অর্থাৎ ডেডেক্ট-ডিলিট-ডিপোর্ট! ভারতে বেআইনিভাবে ঢুকে পড়া বাংলাদেশিদের উদ্দেশে এবার বিরাট কড়া পদক্ষেপ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৈরি হয়েছে হোল্ডিং সেন্টারও। ফলে নিজেদের দেশে ফিরে যেতে হিড়িক বেড়েছে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিদের। এই আবহের আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষাকে আরও নিবিড় এবং নিশ্ছিদ্র করতে বিরাট পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার।
We’re now on WhatsApp- Click to join
প্রথমবারের পর ফের আরও একবার নতুন পর্যায়ে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-কে জমি হস্তান্তর করল সরকার। এর ফলে এখনও অবধি বিএসএফ-কে হস্তান্তরিত মোট জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪২.৭৯ একর। এই জমিতে মূলত BSF-এর নতুন আউটপোস্ট (BOP) ও কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে, যা ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকাকে আরও সুরক্ষিত করে তুলবে বলে মনে করা হচ্ছে।
We’re now on Telegram- Click to join
নবান্ন সূত্রে প্রাপ্ত জেলা ভিত্তিক কত হস্তান্তরিত জমি?
- জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর জমি
- মুর্শিদাবাদে ৩৮.৮০৫ একর জমি
- দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর জমি
- মালদহতে ১০.৯০ একর জমি
- কোচবিহারে ২২.৯৫ একর জমি
- নদিয়ায় ০.৫৫ একর জমি
- দার্জিলিংয়ে ৮.৮১৫ একর জমি
- উত্তর ২৪ পরগনায় ২.৬ একর জমি
- উত্তর দিনাজপুরে ২.৮৪ একর জমি
🚨 West Bengal Govt hands over 142.79 Acre of land to BSF for Border Fencing Infrastructure pic.twitter.com/dUGRuitx6X
— India & The World (@IndianInfoGuid) May 28, 2026
প্রসঙ্গত, অতীতের বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া কিংবা আউটপোস্ট তৈরির ক্ষেত্রে জমি অধিগ্রহণ নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বিভিন্ন প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। সেই সময় এ রাজ্যের ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস সরকার। বেশ কিছু জায়গায় সীমান্ত সুরক্ষার কাজ থমকে ছিল জমি জট এবং স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসনের মতো সংবেদনশীল বিষয়ের কারণে।
এদিকে তবে, বর্তমানে বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই অচলাবস্থা কাটানোর বিরাট সিদ্ধান্ত নিয়েছিল। সেখানেই স্পষ্ট জানানো হয়েছিল যে, জাতীয় নিরাপত্তার স্বার্থে আগামী ৪৫ দিনের মধ্যেই মোট ৬০০ একর জমি BSF-এর হাতে তুলে দেওয়ার নেওয়া হয়েছে লক্ষ্যমাত্রা। সেই ডেডলাইনকেই এবার সামনে রেখে অত্যন্ত দ্রুততার সাথে কাজ করছে রাজ্য প্রশাসন। এই দফায় সেই লক্ষ্য পূরণের পথেই এবার এগলো আরও এক ধাপ ১৪২.৭৯ একর জমি হস্তান্তর। এর ফলে, অনুপ্রবেশ এবং সীমান্ত সংলগ্ন চোরাচালান সম্পূর্ণভাবে রুখে দেওয়া সম্ভব হবে বলেই এবার আশা করা হচ্ছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







