Politics

Anubrata Mondal-Kajal Sheikh: আজই নব তৃণমূলে যোগ দেবেন কেষ্ট? একই মঞ্চে অনুব্রত-কাজল!

এর পরবর্তী সময়ে জেল থেকে ছাড়া পাওয়ার পরই বীরভূমের বেশ কয়েকজন নেতার সাথে মতান্তর শুরু হয় অনুব্রত মন্ডলের। এর ফলে বাড়ে দূরত্ব। সেই সময় বীরভূমের তৃণমূলে কাজল শেখ বনাম অনুব্রত মন্ডল চর্চাও শুরু হয়ে যায়।

Anubrata Mondal-Kajal Sheikh: বীরভূমের দায়িত্বে জুটি-চর্চা, ঋতব্রত শিবিরে এবার দেখা দিল নয়া সমীকরণ

হাইলাইটস:

  • মমতা ঘনিষ্ট কেষ্ট এবার ঋতব্রতর শিবিরে?
  • বীরভূমে অনুব্রত মন্ডলের সাথে কাজল শেখ
  • জেলা নেতৃত্বে বড় ঘোষণা ঘিরে জোর-জল্পনা

Anubrata Mondal-Kajal Sheikh: কেষ্ট ওরফে অনুব্রত মন্ডল। আজই কি তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে চলেছেন তৃণমূলের কেষ্ট অনুব্রত মন্ডল? সকাল থেকেই এ নিয়ে জোর জল্পনা জারি বাংলার রাজ্য-রাজনৈতিকমহলে। গতকালই জানা যায়, এবার শিবির বদলাতে চলেছেন কালীঘাট তৃণমূলের কেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই তিনি পরিচিত। যদিও অনুব্রত জেলবন্দি থালাকালীন তাঁর হাত থেকে অনেকটাই বেরিয়ে যায় বীরভূমের সংগঠনের রাশ। বীরভূম তৃণমূলের কোর কমিটি তৈরি করে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কমিটি ২০২৩-এর পঞ্চায়েত এবং ২০২৪-এর লোকসভায় বীরভূমে দারুণ ফল করেছিল।

We’re now on WhatsApp- Click to join

এর পরবর্তী সময়ে জেল থেকে ছাড়া পাওয়ার পরই বীরভূমের বেশ কয়েকজন নেতার সাথে মতান্তর শুরু হয় অনুব্রত মন্ডলের। এর ফলে বাড়ে দূরত্ব। সেই সময় বীরভূমের তৃণমূলে কাজল শেখ বনাম অনুব্রত মন্ডল চর্চাও শুরু হয়ে যায়। দেখা যায় যে কাজল জেলার কোর কমিটিতে থাকলেও, এর অনেকটাই দূরে থাকেন কেষ্ট। এবং পরে কেষ্টকে সেই কোর কমিটিতে আনা হলেও, সেই ভাবে সক্রিয় থাকতে দেখা যায়নি তাঁকে।

We’re now on Telegram- Click to join

এছাড়া, এই বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মন্ডলকে বাড়তি গুরুত্ব দিতেই শুরু করে তৃণমূল। এমনকী, রামপুরহাটে সভা করে ফেরার পথেও নিজের গাড়িতে কেষ্টকে তুলে নেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিধানসভা ভোটের ফলে এই বীরভূমে আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই তৃণমূলের। খবর সূত্রে জানা যায় যে, বিগত কয়েকদিন যাবৎ কালীঘাটের শীর্ষ নেতৃত্বের সাথে দূরত্ব বেড়ে যায় অনুব্রত মন্ডলের। সেই মমতা ঘনিষ্ট কেষ্টরই এবার নব তৃণমূল ঋতব্রতর শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে।

সূত্র মারফত জানা যায়, বীরভূমের সাংগঠনির জেলার এবার দায়িত্ব পেতে চলেছেন অনুব্রত মন্ডল। এ বিষয়ে ঋতব্রত-পন্থী নেতা আখরুজ্জামান বলেন, ‘আর একটু অপেক্ষা করুন, শনিবারই এটি দুধ কা দুধ, ওর পানি কা পানি হবে।’ নব তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি জানিয়েছেন, ‘বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকেই অন্তত ৩০ বার অনুব্রতদার সাথে আমার কথা হয়েছে। তাঁর সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালই, কী কথা হয়েছে এখনই তবে তা বলব না। অপেক্ষা করুন, সবটা জানতে পারবেন।’

Read More- বড় রাজনৈতিক সংকটের মধ্যেই এবার দিল্লিতে পৌঁছালেন শিবসেনা (ইউবিটি)-র সাংসদরা

সূত্রের খবর, আজ ঋতব্রতদের শিবিরের কর্মসমিতির বৈঠকে যোগ দেবেন কেষ্ট অর্থাৎ অনুব্রত মন্ডল। জেলা কমিটি নিয়ে ঘোষণাতেই তাঁকে দেওয়া হবে বীরভূমের দায়িত্ব। তবে তাঁর সাথে এবার থাকবেন কাজল শেখও। কারণ, বিধায়ক হিসেবে কাজল শেখ আগেই নির্বাচিত হয়েছেন, এবং নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে।

এইরকম আরও রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button