Bangla News

Ketan Agarwal Murder Case: হবু স্ত্রী ও তার প্রেমিকের ষড়যন্ত্রে প্রাণ গেল ২৬ বছর বয়সী পুণের এক ব্যবসায়ীর, কেন খুন করা হল তাকে?

পুণে গ্রামীণ পুলিশের দাবি অনুযায়ী, প্রচণ্ড গরমের মধ্যেও হুডি পরা এক যুবকের উপস্থিতিই এই তদন্তের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। পরে ওই যুবকের পরিচয় জানা যায়, সে ছিল কেতন আগরওয়ালের হবু স্ত্রী সিয়া গোয়ালের ২২ বছর বয়সী প্রেমিক চেতন চৌধুরী।

Ketan Agarwal Murder Case: বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, এরই মাঝে পুণের লোহাগড় দুর্গ থেকে উদ্ধার হল ২৬ বছর বয়সী কেতন আগরওয়ালের দেহ

হাইলাইটস:

  • পরিবারের চাপে বিয়ে করতে রাজি হলেও চেতন চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন কেতন আগারওয়ালের হবু স্ত্রী সিয়া গোয়াল
  • সিয়া ও তার প্রেমিকের ষড়যন্ত্রে প্রাণ গেল ২৬ বছর বয়সী পুণের ব্যবসায়ীর
  • লোহাগড় দুর্গে নিয়ে গিয়ে গভীর খাদে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় কেতনকে

Ketan Agarwal Murder Case: বিয়ের আগে হবু স্ত্রীর সাথে জন্মদিন উদযাপন! তাই সেই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা করেছিলেন ২৬ বছর বয়সী পুণের ব্যবসায়ী। মহারাষ্ট্রের পুণের ঐতিহাসিক লোহাগড় দুর্গই বেছে নিয়েছিলেন কেতন আগরওয়াল। ৪০০ ফুট ট্রেকিংয়ের পাশাপাশি রয়্যাল কায়দায় হবু স্ত্রীর জন্মদিন উদযাপন করার পরিকল্পনা নিয়েছিলেন তিনি। কিন্তু এই সেলিব্রেশনই কি হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর কারণ? একে এক এখন একাধিক তথ্য সামনে আসছে৷

We’re now on WhatsApp – Click to join

পুণে গ্রামীণ পুলিশের দাবি অনুযায়ী, প্রচণ্ড গরমের মধ্যেও হুডি পরা এক যুবকের উপস্থিতিই এই তদন্তের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। পরে ওই যুবকের পরিচয় জানা যায়, সে ছিল কেতন আগরওয়ালের হবু স্ত্রী সিয়া গোয়ালের ২২ বছর বয়সী প্রেমিক চেতন চৌধুরী।

প্রথমদিকে কেতন আগরওয়ালের মৃত্যুকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবেই ভাবা হয়েছিল। মনে করা হচ্ছিল ছবি তুলতে গিয়ে তিনি একটি খাদে পড়ে মারা গিয়েছিলেন। ফলে সহানুভূতির কেন্দ্রবিন্দুতে ছিলেন তার হবু স্ত্রী সিয়া গোয়াল।

তদন্তকারীদের দাবি, সিয়ার বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় তারা আরও গভীরভাবে তদন্ত শুরু করেন। আর এই তদন্ত চলাকালীন পুলিশ লোহাগড় দুর্গে যাওয়ার পথে থাকা বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা খতিয়ে দেখে এবং লক্ষ্য করে যে, এক যুবক ওই কাপলের পিছন পিছন যাচ্ছিল।

Read more:- বিউটি পার্লার নাকি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা, নিকি ভাটির যন্ত্রণাদায়ক মৃত্যুর আসল কারণ কি ছিল?

পুলিশের তখন সন্দেহ হয়, কারণ এই প্রচণ্ড গরমের মধ্যেও ওই যুবক একটি হুডি পরেছিল। এরপর দুর্গের আশপাশের এলাকার আরও কয়েকটি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ দাবি করে, একই যুবককে দুর্ঘটনাস্থলের আশপাশেও দেখা গিয়েছিল। পুলিশের মতে, তখন থেকেই ওই যুবক ও সিয়া গোয়ালের মধ্যে সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিত দেয়। এরপর তদন্তকারীরা সিয়াকে আরও জিজ্ঞাসাবাদ শুরু করেন। জেরার মুখে সিয়া এই অপরাধে নিজের ভূমিকার কথা স্বীকার করেন। এরপর সিয়া এবং তার প্রেমিককে গ্রেফতার করা হয়।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button