Bangla News

Cyclone Update: অবশেষে হল ‘ল্যান্ডফল’! ধেয়ে এল কি অর্ণব? গভীর নিম্নচাপের দাপটে দুর্যোগ গোটা বাংলাজুড়ে

এদিকে, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর থাকা এই গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে অতি গভীর নিম্নচাপ হিসাবে ইতিমধ্যেই কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিমের কাছ দিয়ে অতিক্রম করেছে উপকূল।

Cyclone Update: ঝোড়ো হাওয়ার তাণ্ডবে আকাশ কালো করে বৃষ্টি, আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া?

 

হাইলাইটস:

  • গভীর নিম্নচাপ ছুঁয়ে ফেলল মাটি
  • তবে তৈরি হয়নি ঘূর্ণিঝড় অর্ণব
  • মেঘ-বৃষ্টির তাণ্ডবের প্রভাব রাজ্যে

Cyclone Update: ইতিমধ্যেই ‘ল্যান্ডফল’ হয়েছে। রাত একটার মধ্যে বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করেছে। তাই আজ সকালে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় অর্ণব হিসাবে সমাজ মাধ্যমে ভাইরাল হলেও, আদতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুগভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য অতিক্রম করতে পারেনি৷ তবে এই সুগভীর নিম্নচাপের প্রভাবে আজ দিনভর কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? কতখানি হবে এই দুর্যোগ, সমস্তটা জেনে নিন।

We’re now on Telegram- Click to join

এদিকে, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর থাকা এই গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে অতি গভীর নিম্নচাপ হিসাবে ইতিমধ্যেই কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিমের কাছ দিয়ে অতিক্রম করেছে উপকূল। একটানা বাতাসের গতিবেগ ছিল ৫৫-৬৫ কিমি প্রতি ঘণ্টা উপকূল অতিক্রম করার সময়। সর্বোচ্চ ৭৫ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত ঝোড়ো হাওয়ায়।

We’re now on WhatsApp- Click to join

উপকূল অতিক্রম করার পরও কিছু সময় এটি এগিয়েছে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকেই। বর্তমানে কলিঙ্গপত্তনম থেকে অবস্থান করছে প্রায় ৫০ কিমি পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৮০ কিমি উত্তর ও উত্তরপূর্বে ও গোপালপুর থেকে ১৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে। আপাতত, এটি উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং পরবর্তী ১২ ঘণ্টা বজায় থাকবে অতি গভীর নিম্নচাপের তীব্রতা। এরপর এটি দিক পরিবর্তন করে অগ্রসর হবে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে। আগামী ২৪ ঘণ্টায় শক্তি হারিয়ে ধীরে ধীরে দুর্বল হবে।

কেমন থাকবে আবহাওয়া?

আজ দক্ষিণবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। ভারী বৃষ্টি চলবে শনিবার অবধি। আগামীকাল অর্থাৎ শুক্রবার অবধি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের উপকূলের অংশ ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের রয়েছে কমলা সতর্কতা জারি। বাকি সমস্ত জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সাথে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Read More- বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপ, সতর্ক করল আইএমডি, বেশ কয়েকটি রাজ্যে বিপর্যয়ের আশঙ্কা

আজ অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি রয়েছে। বৃষ্টিপাত হতে পারে ২০০ মিলিমিটার অবধি। কলকাতা, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ভারী বৃষ্টি এবং কমলা সর্তকতা জারি। পুরুলিয়া এবং বীরভূম, পশ্চিম বর্ধমান এবং হাওড়া জেলাতে ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া আর পুরুলিয়া জেলাতে হবে ভারী বৃষ্টিপাত। শনিবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। কমবে বৃষ্টির সম্ভাবনাও।

এইরকম আরও আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button