CM Suvendu Adhikari: বুধেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দিল্লিতে গিয়েই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন শুভেন্দু অধিকারী
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্ষমতায় আসার পর এক মাস পূর্ণ করেছে বিজেপি সরকার। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গ্রহণ করেছেন।
CM Suvendu Adhikari: আজ ফের দিল্লিতে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী, কী কী পরিকল্পনা থাকবে?
হাইলাইটস:
- বুধবারই দিল্লিতে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি
- NDA মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন শুভেন্দু অধিকারী
- আর কী কী কর্মসূচি থাকছে? জেনে নিন বিস্তারিত
CM Suvendu Adhikari: বুধবার অর্থাৎ আজ ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালের বিমানে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দিল্লিতে গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীদের। বিকেল পর্যন্ত চলবে এই বৈঠক। আজ দিল্লিতেই থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল বৈঠক রয়েছে নীতি আয়োগের সেই বৈঠকে যোগদান করবেন বলেই মিলেছে খবর।
We’re now on WhatsApp- Click to join
আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্ষমতায় আসার পর এক মাস পূর্ণ করেছে বিজেপি সরকার। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গ্রহণ করেছেন। বরাবরই রাজ্যে আইনের শাসন চালুর পক্ষে তিনি।
We’re now on Telegram- Click to join
এই কাজে যে বাধা হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধেই বিরাট কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যেকোনও ধরণের অভিযোগ এলে তিনি পুলিশের কাছে যাওয়ারও পরামর্শ দিয়েছেন। পুলিশকে কঠোরভাবে সমস্ত অভিযোগের নিষ্পত্তি করার কথাও বলেছেন তিনি। সেইমতোই এখন পুলিশ রনংদেহী মনোভাব নিয়েই কাজ করছে।
latest: CM Suvendu Adhikari meets Union Ministers in Delhi to accelerate West Bengal's development journey
— Totlani Krishan🇮🇳 (Modi Ka Parivar) (@kktotlani) June 9, 2026
ইতিমধ্যেই রাজ্যে ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনায় সবেতেই নিয়ম মেনেই কাজ হবে বলেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ প্রত্যাহার করেন তিনি। পুরো কমপ্লেক্সের নাম হবে শ্রীশ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র শ্রী জগন্নাথদেব মন্দির বলে পরিচিত পাবে। গতকাল অর্থাৎ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে রাজ্যে তৃণমূল সরকার থাকার সময়ও বহু বার উঠে এসেছিল কেন্দ্রীয় বঞ্চনার কথা। দিল্লিতে গিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার উন্নতিতে আর কী কী দাবি তুলে ধরেন সেটাই এবার দেখার অপেক্ষা।
উল্লেখ্য, আজ প্রধানমন্ত্রীর ১২ বছর পূর্তি। পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে এবার ভারতের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী হলেন মোদি। আজ সেই রেকর্ডই ভেঙেই একটানা ৪,৩৯৯ দিন ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করলেন মোদি। আর সেই উপলক্ষ্যে দিল্লিতে করা হয়েছে এক চা চক্রের আয়োজনও। আর তাতে যোগ দিতেই আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লি যাওয়ার আগে নিউটাউনের রাম মন্দিরে পুজোও দেন তিনি।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







