Ayushman Bharat Yojana: আয়ুষ্মান ভারতের জন্য আজই বরাদ্দ টাকা…! কেন্দ্রের সাথে ‘মউ’ স্বাক্ষর, দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
এদিন মন্ত্রিসভার বৈঠকেই প্রথম এই প্রসঙ্গে ঘোষণা হয়ে গিয়েছিল। আজই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি (এনএইচএ)-র সাথে মউ স্বাক্ষর করবে রাজ্য সরকার।
Ayushman Bharat Yojana: কত পরিবার পাবে এই আয়ুষ্মান ভারতের সুবিধা? এখনই জেনে নিন বিস্তারিত তথ্য
হাইলাইটস:
- আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ!
- আজই কেন্দ্রের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর হতে চলেছে
- তাই দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ayushman Bharat Yojana: আজই বাংলার জন্য আয়ুষ্মান ভারতের এবার টাকা বরাদ্দ হতে চলেছে। এবার প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনায় কার্যকরী ভাবে জুড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। আজই দিল্লিতে স্বাক্ষরিত হবে ‘মউ’ চুক্তি এই রাজ্যের জন্য। আজ সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আয়ুষ্মান ভারতের জন্য সুবিধা পাবে মোট ১ কোটি ৪৬ লক্ষ পরিবার।
We’re now on WhatsApp- Click to join
এদিন মন্ত্রিসভার বৈঠকেই প্রথম এই প্রসঙ্গে ঘোষণা হয়ে গিয়েছিল। আজই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি (এনএইচএ)-র সাথে মউ স্বাক্ষর করবে রাজ্য সরকার। সেখানেই উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও।
We’re now on Telegram- Click to join
পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে, ৮ই জুনের মধ্যেই আয়ুষ্মান ভারত নিয়ে চুক্তি চূড়ান্ত হবে। সচিবদের বৈঠকে স্বাস্থ্য দফতরকে সেইমতো নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজই কেন্দ্রের সাথে মউ স্বাক্ষর হয়ে গেলেই আয়ুষ্মান ভারতের গাইডলাইন থেকে শুরু করে সবরকম প্রস্তুতি চূড়ান্ত করে ফেলতেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Today marks a historic milestone in strengthening healthcare access in West Bengal with the signing of a Memorandum of Understanding (MoU) between the National Health Authority, Government of India, and the Department of Health & Family Welfare, Government of West Bengal, for the… pic.twitter.com/WIB6EToI8V
— Ministry of Health (@MoHFW_INDIA) June 8, 2026
উল্লেখ্য, আগের সরকারের জমানায় অর্থাৎ তৃণমূলের সময় যখনই পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তৎকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রের আরও বেশ কিছু প্রকল্পের সুবিধা থেকে এই পশ্চিমবঙ্গবাসীকে বঞ্চিত করা হচ্ছে বলে। এবার রাজ্যে এ অবস্থায় বিজেপি ক্ষমতায় আসার পরই সব কেন্দ্রীয় প্রকল্পের সাথে এ রাজ্যকে জোড়ার কাজও ইতিমধ্যেই শুরু করা হয়েছে।
Read More- অবশেষে NIA-এর জালে ‘মাছ চোর’! কামালগাজি থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা
প্রসঙ্গত, গত রবিবারই এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রক এই পদক্ষেপকে দেশের জনস্বাস্থ্য সুরক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই ব্যখ্যা করেছে। এদিন কেন্দ্র এ প্রসঙ্গে জানিয়েছে, রাজ্যে আয়ুষ্মান ভারত বাস্তবায়নের ফলে রাজ্যের লক্ষ লক্ষ যোগ্য উপভোক্তা স্বাস্থ্যখাতে পাবেন আর্থিক সুরক্ষা। এবার প্রাথমিক ভাবে স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে, আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে মোট ১ কোটি ৪৬ লক্ষ পরিবার।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







