Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় ফর্ম পূরণের পরই কি অ্যাকাউন্টে ঢুকবে টাকা? এদিন গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
কার্শিয়াং সফর শেষে এদিন সন্ধ্যায় নবান্নে ফিরে এসে জেলাশাসকদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা-সহ আরও শীর্ষ আধিকারিকরা।
Annapurna Yojana: এদিন জেলাশাসকদের সাথে ভার্চুয়াল বৈঠক করে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
হাইলাইটস:
- রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয়েছে প্রায় ২,০৫০টি জনকল্যাণ শিবির
- মঙ্গলবার অবধি শিবিরগুলিতে প্রায় ২৪ লক্ষ মানুষ এসেছেন
- এদিন সন্ধ্যায় বৈঠক করে কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Annapurna Yojana: রাজ্যজুড়ে বর্তমানে চলছে ৩ দিনের জনকল্যাণ শিবির। শিবিরে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। আর এই শিবির নিয়েই এবার বিরাট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জেলাশাসকদের সাথে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জনকল্যাণ শিবিরে আসা কোনও মানুষকেই ফেরানো যাবে না। কেন্দ্র এবং রাজ্যের প্রকল্প সম্পর্কে শিবিরে আসা প্রত্যেক মানুষকেই বিস্তারিত বোঝানোর জন্যও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন অন্নপূর্ণা যোজনা নিয়েও বিরাট গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
We’re now on WhatsApp- Click to join
জেলাশাসকদের সাথে বৈঠকে এদিন কী কী বললেন মুখ্যমন্ত্রী?
কার্শিয়াং সফর শেষে এদিন সন্ধ্যায় নবান্নে ফিরে এসে জেলাশাসকদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা-সহ আরও শীর্ষ আধিকারিকরা। আর এই ভার্চুয়াল বৈঠক থেকেই এবার মুখ্যমন্ত্রী জেলাশাসকদের উদ্দেশে নির্দেশ দেন, তালিকায় থাকুক কিংবা নাই থাকুক, জনকল্যাণ শিবিরে সমস্ত ধরনের সরকারি প্রকল্পেরই রাখতে হবে আবেদনপত্র। বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার আবেদন বর্তমানে বন্ধ থাকলেও দিতে হবে আবেদনপত্র। এই দুই প্রকল্পের বিষয় নিয়েও কেন্দ্রের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
We’re now on Telegram- Click to join
এই জনকল্যাণ শিবির সম্পর্কে জেলাশাসকদের আরও বেশি করে প্রচারের উপর জোর দিতে বলেন মুখ্যমন্ত্রী। এই শিবিরগুলিতে প্রবীণ মানুষদের এই রোদের মধ্যে লাইনে দাঁড়াতে হওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি। এরইসঙ্গে প্রবীণদের আরও আশ্বস্ত করে তিনি বলেন, শিবির শেষে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদেরকে আবেদনপত্র পৌঁছে দেবেন সরকারি কর্মীরা। আবেদনপত্র পূরণ করতেও সরকারি কর্মীরাই সাহায্য করবেন।
CAUTION
BJP Gov, Bengal-Going against the wind, I wish to state some unpleasant truth.
The government is rushing to implement various projects without proper coordination, thereby fueling public resentment.
People are confused about the ongoing public welfare camps;
no one… pic.twitter.com/q9vn95u9Qb— Sthitadhi (@mukherji_speaks) June 16, 2026
এই তীব্র গরমে শিবিরে আসা সাধারণ মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়েন, তারই জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতেও জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বার্তা, জনকল্যাণ শিবির হল মানুষের সুবিধার জন্য, ভোগান্তির জন্য নয়। সূত্রের খবর, রাজ্যজুড়ে দু’দিনে প্রায় ২,০৫০টি জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত অবধি এই শিবিরগুলিতে এসেছেন প্রায় ২৪ লক্ষ মানুষ।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
এদিন কার্শিয়াং থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, “এই অন্নপূর্ণা যোজনায় ভেরিফাই হয়ে গিয়েছে ১ কোটি ৩ লক্ষ।” অন্নপূর্ণা যোজনায় ফর্ম পূরণের পরই কি তবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এই নিয়ে অনেকের মনেই জাগছিল প্রশ্ন। অন্নপূর্ণা যোজনায় আবেদন করলেই যে সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে না, সেই বিষয়েও এবার মানুষকে সচেতন করতেই গতকাল সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকে জেলাশাসকদের গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই যাতে এই প্রকল্পের সুবিধা পান, সেই কারণেই চলছে বিশেষ যাচাই প্রক্রিয়া।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







