Amit Shah on Uniform Civil Code: রাজ্যে কবে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি বা UCC, দিনক্ষণ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
মুম্বাইতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেবা সংকল্প অভিযানে সামিল হয়েছিলেন। তিনি ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সংকল্প অভিযান পালন করা হবে ওই দিন থেকে টানা ৩০ দিন।
Amit Shah on Uniform Civil Code: ২০২৯ সালের আগেই কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি, সাফ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
হাইলাইটস:
- এদিন বিরাট বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
- দেশের ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে
- রবিবার এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah on Uniform Civil Code: এবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিরাট বড় ঘোষণা। ইতিমধ্যেই গুজরাট ও উত্তরাখণ্ডের মতো রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। ইউসিসি চালু করার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ এবং অসমও। এরই মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরাট বড় ঘোষণা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে ২১টি রাজ্যে।
We’re now on Telegram- Click to join
মুম্বাইতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেবা সংকল্প অভিযানে সামিল হয়েছিলেন। তিনি ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সংকল্প অভিযান পালন করা হবে ওই দিন থেকে টানা ৩০ দিন।
We’re now on WhatsApp- Click to join
তিনি অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আরও বলেন, “একাধিক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি আমরা চালু করেছি। আমার বিশ্বাস যে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বিজেপি শাসিত ২১টি রাজ্যেই।”
বর্তমানে ১৯টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে ক্ষমতায়। এগুলি হল পশ্চিমবঙ্গ, অসম, উত্তরাখণ্ড, দিল্লি, রাজস্থান, বিহার, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ এবং উত্তর প্রদেশ। এই দেশে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয় উত্তরাখণ্ডে। এর পরেই অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে গুজরাটেও। অভিন্ন দেওয়ানি বিধি অসমেও পাশ হয়ে গিয়েছে। অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য মধ্য প্রদেশে একটি কমিটিও গঠন করা হয়েছে।
BIG ANNOUNCEMENT 🚨
Home Minister Amit Shah said "BJP-led NDA governments in 21 states will introduce Uniform Civil Code before 2029" 🔥🔥 https://t.co/9MfR4fGfym pic.twitter.com/xV0jglCukd
— Important For UPSC (@Important4UPSC) September 13, 2026
রাজ্যগুলিতে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে সব আলাদা আলাদা নিয়ম থাকবে না। সকল ধর্ম ও সম্প্রদায়ের জন্য একই আইন হবে। বিয়ে, বিচ্ছেদ, বিবাহ, সম্পত্তির উত্তরাধিকারে সকলের জন্যই নিয়ম হবে এক নিয়ম। কেবল আদিবাসীদের সংরক্ষিত করা হচ্ছে এই নিয়ম থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ও প্রশাসনিক পদে ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর থেকে শুরু করে ১৭ই অক্টোবর, এক মাস ধরে সেবা সংকল্প অভিযান পালন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। তিনি বলেন, “দেশের খুব কম নেতা জনসেবা করার সুযোগ পেয়েছেন একটানা ২৫ বছর ধরে। মুখ্যমন্ত্রী হিসাবে এবং তারপর দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার সাফল্য খুব অল্প জনেরই রয়েছে। এই প্রচার অভিযান করা হবে দেশজুড়ে।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







