Bangla NewsPolitics

Agnimitra Paul: ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস পালন নিয়ে বড় মন্তব্য অগ্নিমিত্রা পালের, কী বললেন তিনি?

এদিন দুর্গাপুরে তৃণমূলের শহিদ দিবস পালন নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “বারণ তো কেউ করেনি। করতেই পারেন। তবে, সরকারের নিয়ম মেনেই তা করতে হবে।

Agnimitra Paul: তৃণমূলকে শহিদ দিবস পালনের এবার কী অনুমতি দেবে বর্তমান সরকার? কী জানা যাচ্ছে

 

হাইলাইটস:

  • ধর্মতলায় ২১শে জুলাই তৃণমূলের শহিদ দিবস পালন
  • এই নিয়ে এবার মুখ খুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?
  • এদিন এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন?

Agnimitra Paul: তৃণমূলের তাসের ঘর ভেঙেছে তৃণমূলের। এহেন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালন নিয়ে বাড়ছে জল্পনা। তবে, গতকাল ‘কালীঘাট তৃণমূলের’ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে, পাঁচজন উপস্থিত হলেও ২১শে জুলাই তিনি শহিদ দিবস পালন করবেন। সেই শহিদ দিবস পালন হবে ধর্মতলাতেই বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি। তবে, আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, রাস্তা পুরো আটকে মিছিল-সভা আর করা যাবে না। তাহলে এখন রাজ্য সরকার কি ধর্মতলায় তৃণমূলকে শহিদ দিবস পালনের এবার অনুমতি দেবে? এবার এই নিয়ে মুখ খুললেন পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?

We’re now on WhatsApp- Click to join

এ প্রসঙ্গে কী বললেন পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী?

এদিন দুর্গাপুরে তৃণমূলের শহিদ দিবস পালন নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “বারণ তো কেউ করেনি। করতেই পারেন। তবে, সরকারের নিয়ম মেনেই তা করতে হবে। রাস্তা ঘিরে, বন্ধ করে, জোরে লাউডস্পিকার চালিয়ে মানুষকে বিরক্ত করা যাবে না। সবাই তো আর আপনার দলের নয়। আপনার দলকে যাঁরা সমর্থন করেন না, তাঁদের আপনি বিরক্ত করবেন কেন?”

We’re now on Telegram- Click to join

এরপর তিনি বলেন, “আপনারা যে সরকারকে ১৫ বছর ধরে দেখেছেন, আমরা ওই সরকার নই। সেসময় অনুমতির জন্য সবকিছুতে হাইকোর্টে ছুটতে হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতাকে। তবে আমরা সেই সরকার নই। আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস, সিপিএম-এর মুখ বন্ধ করে রাজনীতি করতে আসিনি। শক্তিশালী বিরোধী চাই আমরা।” এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন অগ্নিমিত্রা পাল।

এই শহিদ দিবস পালন নিয়ে কী বললেন কুণাল ঘোষ?

তৃণমূলের শহিদ দিবস ধর্মতলায় পালন নিয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “প্রতি বছর ওখানে শহিদ দিবস পালন হয়। এবার সরকার অনুমতি না দিলে কী কী পদক্ষেপ করা হবে, তা ঠিক করবেন দলের নেতৃত্বই। তবে ওখানে যেহেতু ঘটনাটি ঘটেছিল, তাই ধর্মতলাতেই শহিদ দিবস পালন হয়।” রেড রোড আটকে রেখে তিনি যোগ দিবস পালনের কথা তুলে ধরেন।

Read More- ‘ঝড়-বৃষ্টি হলেও ৫ জন কর্মী নিয়েই হবে ২১শে জুলাই’, এদিন সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন?

এদিন তৃণমূলের শহিদ দিবস পালন নিয়ে দলের কর্মীদের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমাদের মিটিং-মিছিলের জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। অনুমতি চাওয়া হয়েছে ২১শে জুলাইয়ের জন্য। আমরা আশা করি ২১শে জুলাইয়ের অনুমতি পাব। তৃণমূলের বছরে এই একটাই প্রোগ্রাম। আর অনেক ঝড়-জল পেরিয়ে সেই প্রোগ্রাম আমাদের করতে হবে। কিন্তু, ৫ জন কর্মী থাকলেও মিটিং হবে আমাদের। তাই ২১শে জুলাই সমবেত হন এবং জমায়েত হন।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button